পুলিশি বাধায় শহরে পণ্ড বিজেপির কর্মসূচি! গ্রেফতার বহু কর্মী, সমর্থক

পুলিশি বাধায় শহরে পণ্ড বিজেপির কর্মসূচি! গ্রেফতার বহু কর্মী, সমর্থক

রাজ্য জুড়ে বিজেপির কর্মসূচি। আগেই ঘোষণা করেছিল বিজেপি। তারা বলেছিল, লকডাউনের মধ্যে রাজ্যের মানুষ আর্থিক কষ্টে রয়েছেন। তারই মধ্যে বাড়ানো হচ্ছে বিদ্যুতের মাশুল। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামেন বিজেপি কর্মী সমর্থকরা।

মানববন্ধন কর্মসূচি

মানববন্ধন কর্মসূচি

এদিন হাওড়া থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে বিজেপি।

অবরোধ কর্মসূচি

অবরোধ কর্মসূচি

এছাড়াও বেশ কয়েকটি জায়গায় অবরোধও করেন বিজেপি কর্মীরা। অবরোধ করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ, বিজন সেতু, হাজরা ও রবীন্দ্র সদন এলাকায়। পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। বিভিন্ন জায়গায় বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় ব্র্যাবোর্ন রোডে। এই এলাকায় মানববন্ধন কর্মসূচি সফল হওয়ার আগে বহু কর্মী সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+