বিশেষ কারণ! রাজ্যে বিজেপির রথযাত্রার সূচির ফের পরিবর্তন

ফের রাজ্য বিজেপির রথযাত্রার দিনের পরিবর্তন। ৫ ডিসেম্বরের পরিবর্তে ৭ ডিসেম্বর রথযাত্রা শুরু হবে।

ফের রাজ্য বিজেপির রথযাত্রার দিনের পরিবর্তন। ৫ ডিসেম্বরের পরিবর্তে ৭ ডিসেম্বর রথযাত্রা শুরু হবে। ৭ ও ৯ ডিসেম্বর কোচবিহার এবং সাগর থেকেও রথযাত্রার সূচনায় থাকতে চলেছেন অমিত শাহ। ৫ ডিসেম্বরের পরিবর্তে ১৪ ডিসেম্বর তারাপীঠ থেকে রথযাত্রার শুরু হবে। আপাতত ঠিক হয়েছে, তিনটি রথ কলকাতায় মিলিত হবে ১৬ জানুয়ারি। রথযাত্রা উপলক্ষে রাজ্যে আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তেলেঙ্গানায় ভোটের কারণে এই পরিবর্তন বলে সূত্রের খবর।

রথযাত্রার সূচির পরিবর্তন

রথযাত্রার সূচির পরিবর্তন

রাজ্যে বিজেপির রথযাত্রার দিনের পরিবর্তন। ৫ ডিসেম্বরের বদলে তা শুরু হবে ৭ ডিসেম্বর। এক-এক দিনে রথ কম করে তিনটি বিধানসভা এলাকায় ঘুরবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, তেলেঙ্গানায় ভোট চলায় আদর্শ আচরণ বিধি ভঙ্গ হতে পারে। সেই জন্যই এই পরিবর্তন।

উদ্বোধনে অমিত শাহ

উদ্বোধনে অমিত শাহ

নতুন সূচি অনুযায়ী ৭, ৯, ১৪ ডিসেম্বর কোচবিহার, সাগর এবং তারাপীঠ থেকে রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উপস্থিত থাকার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের।

রথেই উঠবে ঝড়

রথেই উঠবে ঝড়

রথেই উঠবে ঝড়। এমনটাই মনে করছে বিজেপি নেতৃত্ব। সেই মতো কর্মসূচিও তৈরি করা হয়েছে। রথে লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। সেখানে বিজেপির সাফল্য প্রচার করা হবে।

৩ রথ কলকাতায় মিলিত হবে ১৬ জানুয়ারি

৩ রথ কলকাতায় মিলিত হবে ১৬ জানুয়ারি

বিজেপি সূত্রে খবর, তিনটি রথ কলকাতায় মিলিত হবে ১৬ জানুয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দিয়ে রাজ্যব্যাপী বিজেপির রথযাত্রা কর্মসূচির শেষ হওয়ার কথা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+