মমতার হাতে 'অস্ত্র' তুলে দিয়েছে বিজেপি, পিকে এবার ‘ফ্রি’ প্লেয়ার একুশের কুরুক্ষেত্রে

মমতার হাতে অস্ত্র তুলে দিয়েছে বিজেপি, পিকে এবার ‘ফ্রি’ প্লেয়ার একুশের ময়দানে

বিজেপি কি একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিল? আরএসএসের পরামর্শে বিজেপির নয়া সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলের একটা বড় অংশ তেমনটাই মনে করছে। বিজেপি ফলাও করে ঘোষণা করেছে, তাঁরা আর যোগদান করাবে না একুশের ভোটের আগে। সেটাই অক্সিজেনের কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে।

বিজেপি কতদূর এগোতে পারে, দেখে নিয়েছে তৃণমূল

বিজেপি কতদূর এগোতে পারে, দেখে নিয়েছে তৃণমূল

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, তৃণমূল দেখতে চাইছিল, বিজেপি কতদূর এগোতে পারে। তৃণমূল ভাঙতে ভাঙতে তাদের হাত কতটা প্রসারিত হয়, তা দেখে নিয়েই পাল্টা দেওয়ার পরিকল্পনা কষছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তাঁর দলের পেশাদার ভোট কৌশলীকে কাজে লাগাবেন তিনি।

বিজেপি তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিয়েছে একুশের আগে

বিজেপি তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিয়েছে একুশের আগে

সেইমতোই বিজেপি যোগদানের ঝাঁপ বন্ধ করছে আপাতত। এই সিদ্ধান্ত নিয়ে বিজেপি তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে তৃণমূল অনেক ফ্রি হয়ে পরিকল্পনা সাজাতে পারবে একুশের যুদ্ধ জয়ের। তৃণমূল থেকে যারা যেতে পারেন, তাদের সিংহভাগটাই চলে গিয়েছে, এবার তৃণমূল বুঝতে পারছে কাদের নিয়ে লড়তে হবে।

প্রশান্ত কিশোরের মাথা থেকে পাহাড় প্রমাণ চাপ নেমে গিয়েছে

প্রশান্ত কিশোরের মাথা থেকে পাহাড় প্রমাণ চাপ নেমে গিয়েছে

সেই সঙ্গে ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং তাঁর টিমকে কাজে লাগিয়ে পাল্টা দেওয়ার কাজটাও ঠান্ডা মাথায় করা সম্ভব হবে। প্রশান্ত কিশোরের উপর পাহাড় প্রমাণ চাপ ছিল। কেননা বেশিরভাগই তাঁকে অভিযুক্ত করে দল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। এবার সেই দলত্যাগের পালা শেষ হয়েছে, ফলে তিনিও যে পাল্টা দিতে পারেন, সেই সুযোগ তৈরি হয়েছে।

অনেকেই বিজেপিতে গিয়ে খুশি নেই, খোঁজ চালাচ্ছে তৃণমূল

অনেকেই বিজেপিতে গিয়ে খুশি নেই, খোঁজ চালাচ্ছে তৃণমূল

রাজনৈতিক মহলের একাংশ মনে করেছে, বিজেপির দৌড় বুঝেই ময়দানে নামছে তৃণমূল। বিজেপিকে ভেঙে পাল্টা দেওয়ার তোড়জোড় শুরু করছে তারা। বিজেপি ভাঙনলীলা শেষ করার পর তৃণমূল ফাঁকা ময়দান পেয়ে থাবা বসাতে চাইছে। শুভেন্দু-রাজীবদের মতো প্রথম সারির নেতা-মন্ত্রীরা বিজেপিতে গিয়েছেন, কিন্তু অনেকেই বিজেপিতে গিয়ে খুশি নেই। তাঁদেরকেই ধরতে চাইছে তৃণমূল।

জ্যোতিপ্রিয়র কথা সত্যি প্রমাণিত হয় কি না ভবিষ্যৎ বলবে

জ্যোতিপ্রিয়র কথা সত্যি প্রমাণিত হয় কি না ভবিষ্যৎ বলবে

মুকুল রায়-রা ময়দান ত্যাগ কররা সিদ্ধান্ত নেওয়ায় বিজেপিও যোগদানের দরজা বন্ধ হয়েছে। এবার তৃণমূল নেমে পড়ছে বিজেপিকে ভাঙার খেলায়। জ্যোতিপ্রিয় মল্লিক সপ্তাহ খানেক আগে যে কথা বলেছিলেন, সেটাই সত্যি প্রমাণিত হয় কি না ভবিষ্যৎ বলবে। বিজেপিতে যাওয়া তৃণমূলের দুই বিধায়কের সঙ্গে মমতার কথা হয়েছে, তারপরই গুঞ্জন চলছে।

মমতার ঘরে বিজেপিতে যাওয়া দুই বিধায়ক, জল্পনা তুঙ্গে

মমতার ঘরে বিজেপিতে যাওয়া দুই বিধায়ক, জল্পনা তুঙ্গে

জ্যোতিপ্রিয় বলেছিলেন বিজেপির পাঁচজন সাংসদ এবং সাতজন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ভিতরে ভিতরে তৃণমূল যে বিজেপিকে ভাঙানোর চেষ্টা চালাচ্ছে, তা স্পষ্ট হয়েছে জ্যোতিপ্রিয়র কথায়। তারপর বিধানসভা অধিবেশনের শেষদিনে মমতার ঘরে বিজেপিতে যাওয়া দুই বিধায়ককে নিয়ে চলছে জল্পনা।

বিজেপিকে মাত দিতে ঘূঁটি সাজিয়েই রেখেছেন পিকে

বিজেপিকে মাত দিতে ঘূঁটি সাজিয়েই রেখেছেন পিকে

প্রশান্ত কিশোর যে তৃণমূলে ভাঙনের পর চুপ করে বসে থাকবেন না, তা বলাই যায়। প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগের তির ছুঁড়ে তৃণমূল ছেড়েছেন অনেকে, তাই এবার তাঁর পাল্টা দেওয়ার সময় এসেছে। পিকে তাঁর টিমকে ময়দানে নামিয়ে বিজেপি শিবিরে হানা দিতে প্রস্তুত। বিজেপিকে মাত দিতে তিনি তাই ঘূঁটি সাজিয়েই রেখেছেন একুশের আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+