মুখ্যমন্ত্রীর ঘোষণাকে 'মর্যাদা'! অর্জুন গড়ে ফের তৃণমূলের পঞ্চায়েত গেল বিজেপির হাতে
অর্জুন গড়ে ফের তৃণমূলের পঞ্চায়েত গেল বিজেপির হাতে। এদিন ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পানপুর কেউটিয়া পঞ্চায়েতের ১২ জন সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।
অর্জুন গড়ে ফের তৃণমূলের পঞ্চায়েত গেল বিজেপির হাতে। এদিন ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পানপুর কেউটিয়া পঞ্চায়েতের ১২ জন সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিন রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

ভোটের ফল বেরনোর পর শুক্রবার দ্বিতীয়বারের জন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁচড়াপাড়ায় সভা করেন তিনি। সেখানে তিনি বলেন যাঁরা অন্য জায়গায় যেতে চান, তাঁরা সাতদিনের মধ্যে চলে যান। মুখ্যমন্ত্রী ঘোষণার পরের দিনই পঞ্চায়েত গেল বিজেপির দখলে।
ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভা ইতিমধ্যেই বিজেপি দখলে এসেছে। হালিসহর, নৈহাটি, কাঁচড়াপাড়া পুরসভার অধিকাংশ কাউন্সিলর যোগ দিয়েছেন বিজেপিতে। বিজেপিতে যোগ দিয়েছেন, ব্যারাকপুরের অন্তর্গত একাধিক পঞ্চায়েতের সদস্যরা। এবার সেই তালিকায় যুক্ত হল ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পানপুর কেউটিয়া পঞ্চায়েত। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ১২ জন পঞ্চায়েত সদস্য। বিজেপি সাংসদ অর্জুন সিং নিজেই এই কথা জানিয়েছেন। এদিন, রাজ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া নিয়ে মমতার কড়া সমালোচনা করেন তিনি।












Click it and Unblock the Notifications