ফের ধাক্কা জঙ্গলমহলে! আবারও তৃণমূলের থেকে পঞ্চায়েতের দখল নিল বিজেপি

লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকে বিজেপি নেতা নেত্রীরা দাবি করছেন, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল।

লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকে বিজেপি নেতা নেত্রীরা দাবি করছেন, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। সেরকমটা না হলেও প্রায় প্রতিদিনই যে একটু একটু করে তৃণমূলের জন প্রতিনিধিরা বিজেপিতে যোগ দিচ্ছেন, তা জলের মতো পরিষ্কার। এদিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। এমনটাই দাবি করা হয়েছে জেলা বিজেপির তরফে।

ফের ধাক্কা জঙ্গলমহলে! আবারও পঞ্চায়েতের দখল নিল বিজেপি

সূত্রের খবর অনুযায়ী, এদিন বিজেপিতে যোগ দিয়েছেন কেশিয়ারি পঞ্চায়েতের ১৫ জন সদস্য। মেদিনীপুর জেলার সদর দফতরে যোগদান পর্বে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শমিত দাস। তিনিই পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যের হাতে বিজেপির পতাকা তুলে দেন।

১০ জুন কেশিয়ারিতে বোর্ড গঠন হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির জেলা সভাপতির দাবি, ওই দিনের আগে কেশিয়ারি পঞ্চায়েতে তৃণমূলের একজনও সদস্য থাকবেন না। যদিও এসম্পর্কে তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+