আসানসোল 'রক্ষা'য় দায়িত্ব শুভেন্দুকে! দুই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীদের নাম নিয়ে জোর জল্পনা গেরুয়া শিবিরে

রাজ্য পুলিশ দিয়ে করা পুরনির্বাচনে (Municipal Election) আসানসোল (Asansol) দখল করেছে তৃণমূল (Trinamool Congress)। কিন্তু সামনের মাসে লোকসভার উপনির্বাচনে (byelection) ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। পরপর দুবার আসানসোল

রাজ্য পুলিশ দিয়ে করা পুরনির্বাচনে (Municipal Election) আসানসোল (Asansol) দখল করেছে তৃণমূল (Trinamool Congress)। কিন্তু সামনের মাসে লোকসভার উপনির্বাচনে (byelection) ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। পরপর দুবার আসানসোল থেকে জয়ী বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে যাওয়ার আসনটি উদ্ধারের পালা। বিজেপির (BJP) তরফে সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। অন্যদিকে দুই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থীদের (candidaye) নাম নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

আসানসোলের দায়িত্বে শুভেন্দু

আসানসোলের দায়িত্বে শুভেন্দু

রবিবার আসানসোল এবং বালিগঞ্জে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন থেকেই জায়গায় জায়গায় দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। রাজ্যের প্রধান বিরোধী বলে পরিচিত বিজেপি এখনও প্রার্থীদের নাম ঘোষণা না করলেও, কোন কেন্দ্রে কে দায়িত্বে সামলাবেন, তা জানানো হয়েছে। আসানসোলের দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁর সহকারী হিসেবে রাখা হয়েছে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিংকে। এছাড়াও এই কেন্দ্রের জন্য কাজ করবেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত এবং বিদ্যাসাগর চক্রবর্তীকে।

বালিগঞ্জের দায়িত্বে জগন্নাথ সরকার

বালিগঞ্জের দায়িত্বে জগন্নাথ সরকার

বিজেপির তরফে বালিগঞ্জ কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে। সহকারী পর্যবেক্ষক করা হয়েছে সঞ্জয় সিংকে। এছাড়াও ওই কেন্দ্রে দলের হয়ে কাজ করবেন সোমনাথ বন্দ্যোপাধ্যায় এবং অশোক দিন্দা।

আসানসোলের জন্য আলোচনায় যাঁদের নাম

আসানসোলের জন্য আলোচনায় যাঁদের নাম

আসানসোল কেন্দ্রের জন্য প্রাথমিকভাবে বিজেপির আলোচনায় চারটি নাম উঠে এসেছে বলে সূত্রের খবর। তাঁরা হলেন, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এছাড়াও সুব্রত মিশ্র এবং নির্মল কর্মকারের নাম আলোচনায় উঠে এসেছে। তবে এঁদের মধ্যে নির্মল কর্মকার অনেকটাই এগিয়ে রয়েছেন বলে সূত্রের খবর। আসানসোলে পরপর দুবার বাবুল সুপ্রিয়-র জলের পিছনে নির্মল কর্মকারের অবদান রয়েছে। দলের তরফে তিনিই আসানসোলের পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। তাঁকেই এই কেন্দ্রের প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। তবে এই চারজনের বাইরেও আরও নাম আলোচনায় রয়েছে বলেও বিজেপির রাজ্য কমিটি সূত্রে খবর। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নামের সুপারিশ পাঠানো হবে। সেখান থেকেই ঠিক হবে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম।

বালিগঞ্জের জন্য আলোচনায় যাঁদের নাম

বালিগঞ্জের জন্য আলোচনায় যাঁদের নাম

আসানসোলের মতো বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্যও বেশ কয়েকটি নাম নিয়ে গেরুয়া শিবিরে জল্পনা চলছে। যে নাম নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, তিনি হলেন বিজেপি যুব মোর্চার সভাপতি বিশিষ্ট ক্যানসার চিকিৎসক ইন্দ্রনীল খান। গতবছরে বিধানসভা নির্বাচনে তিনি পাশেরই কসবা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়াও লোকনাথ চট্টোপাধ্যায়ের নামও উঠে এসেছে বলে দলীয় সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+