ভোটে হেরেও সংবর্ধনা বিজেপির! উপনির্বাচনের “অক্সিজেন’-এ পঞ্চায়েত দখলের নয়া কৌশল

পঞ্চায়েত ভোটে বিজেপি নেতা-কর্মীদের মনোবলকেই কাজে লাগাতে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জয়ী বুথের সভাপতিদের সংবর্ধনার নির্দেশ দিয়েছেন।

রাজ্যে দুই কেন্দ্রের উপনির্বাচন বাড়তি অক্সিজেন দিয়েছে বিজেপিকে। জিততে না পারলেও সিপিএমকে সরিয়ে রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে আসতে পেরেই বিজেপি আশ্বস্ত। এবার পঞ্চায়েত ভোটে বিজেপি নেতা-কর্মীদের এই মনোবলকেই কাজে লাগাতে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে, উলুবেড়িয়া ও নোয়াপাড়া উপনির্বাচনে যে সব বুথে বিজেপি জিতেছে, সেইসব বুথের সভাপতিদের সংবর্ধনা দিতে।

ভোটে হেরেও সংবর্ধনা বিজেপির! উপনির্বাচনের “অক্সিজেন’-এ পঞ্চায়েত দখলের নয়া কৌশল

ভোটের ফলাফল প্রকাশের পরই বিজেপি নেতৃত্ব উৎসাহিত হয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছিল। এবার কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ পেয়ে সংবর্ধনার আয়োজন করতে উদ্যোগী হল বঙ্গ বিজেপি। যে সমস্ত বুথে বিজেপি জিতেছে, সেইসব বুথের সভাপতিকে সংবর্ধনা দেওয়ার কারণ, পার্শ্ববর্তী বুথের নেতৃত্বকেও উৎসাহিত করে তোলা।

মোট কথা, উপনির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনকেই এখন পাখির চোখ করেছে বিজেপির। সেইমতোই কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ পঞ্চায়েত-পরিকল্পনা প্রস্তুত করেছেন। রাজ্য বিজেপি নেতাদের কাছে নির্দেশ পাঠিয়েছেন পরিকল্পনার বাস্তবায়নের জন্য। তাঁর এই পরিকল্পনার মধ্যে জয়ী বুথ সভাপতিদের সংবর্ধনা-জ্ঞাপন একটা মস্ত বড় চাল।

পঞ্চায়েতে ভোটে শাসক তৃণমূলকে হারাতে উজ্জীবিত বিজেপিকেই চান শিবপ্রকাশ। উপনির্বাচনে পাওয়া অক্সিজেন ছড়িয়ে দিতে চান পঞ্চায়েতের বুথে বুথে। বিজেপি এখন জয়ী বুথগুলি ধরে রক্ষার তত্ত্ব মেনে এগোতে চাইছে। সেইসঙ্গে বিজেপির উদ্দেশ্য ভোট বাড়ানো। দেশজুড়ে বিজেপি এই সূত্র মেনে চলছে। রাজ্যের পঞ্চায়েত ভোটেও একই সুত্র প্রয়োগ করার চেষ্টাও শুরু হয়ে গেল এবার।

সেইসঙ্গে শিবপ্রকাশ নির্দেশ দিয়েছেন, উলুবেড়িয়া ও নোয়াপাড়ার উপনির্বাচনে কী কারণে বিজেপি হারল, কী কারণে কম ভোট পেল, তা খুঁজে বের করতে। সেই জন্য বুথস্তরে গিয়ে ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষকে বোঝাতে হবে। কেন বিজেপিকে ভোট দেওয়া দরকার, তা বোঝাতে পারলে, মানুষকে বুথমুখী করতে পারলে, তাঁদেরকে কেউ আটকাতে পারবে না পঞ্চায়েত নির্বাচনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+