‘মিশন বাংলা’য় বিজেপির পাখির চোখ এখন পুরসভা ভোট, ১৮ সাংসদকে গুরুত্বপূর্ণ নির্দেশ
‘মিশন বাংলা’য় বিজেপির পাখির চোখ পুরসভা ভোট, ১৮ সাংসদকে গুরুত্বপূর্ণ নির্দেশ
২০২১-এর আগে পুরসভাকে সেমিফাইনালের লড়াই ভেবেই এগোচ্ছে বিজেপি। পুরভোটে জিততে তাই ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়েছে দলের মোট ১৮ সাংসদকেই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ১৮ সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছে বাংলার পুরসভা নির্বাচনে তাঁদের নিজের নিজের এলাকায় প্রচার চালাতে। এপ্রিল-মে মাসে ভোট অনুষ্ঠিত হবে। এখন থেকেই প্রচারে নেমে পড়ার নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব।

‘মিশন বেঙ্গল’-এ ১৮ সাংসদ
এবার বাংলা থেকে লোকসভায় ১৮ জন সাংসদ গিয়েছেন। দলের সেইসব নির্বাচিত প্রতিনিধিদের ২০২১ সালের বিধানসভা ভোটে তো বটেই ২০২০-র পুর-নির্বাচনকে পাখির চোখ করতে বলা হয়েছে। গেরুয়া শিবির ‘মিশন বেঙ্গল'-এর উপস্থাপনা করতে চাইছে এই পুরসভা ভোট থেকেই।

পুরসভা ভোট-জয়ের লক্ষ্যে
ইতিমধ্যেই পুরসভা ভোট-জয়ের লক্ষ্যে বিজেপি ইতিমধ্যে ১৮ জন সংসদ সদস্য ও ১০ জন বিধায়ককে নিয়ে ৫৭ সদস্যের প্যানেল গঠন করেছে। এই কমিটি প্রবীণ নেতা মুকুল রায়ের নেতৃত্বে কাজ করবে। শুক্রবার এক বৈঠকে কমিটির কাছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা পৌঁছে দেন মুকুল রায়।

সাংসদের বৈঠকে যোগ দেওয়ার বার্তা
লোকসভা অধিবেশন থাকায় সংসদ সদস্যরা বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে সকল সদস্যের কাছে। ২০২১ সালের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে পুরসভা ভোটকে মিনি-বিধানসভা নির্বাচন ভেবে এগনোর নির্দেশ দেওয়া হয়েছে। সাংসদ ও অন্যান্য কমিটির সদস্যদের আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে।

বিজেপি লড়বে পুরভোটে, কেননা...
বিজেপির তরফে বার্তা দেওয়া হয়েছে, দলের কর্মীরা যেন মনে না করেন বিজেপি পুরসভা নির্বাচনে আগ্রহী নয়। বিজেপি এক্ষেত্রে পুরোদমে ময়দানে নামবে না। তাই সমস্ত সংসদ সদস্যকে নির্বাচনী প্রচার-পরিকল্পনায় ব্যবহার করার কথা বলা হয়েছে। বিজেপি জানিয়েছে, পুর-নির্বাচনে আমরা সর্বাত্মক লড়াইয়ে যাব। কারণ এটি সিএএ-র পর প্রথম নির্বাচন এবং রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শেষ নির্বাচন।












Click it and Unblock the Notifications