শোভনকে ঘূঁটি করতে বৈশাখীকেও গুরুত্ব! একুশের আগে ‘মাস্টারস্ট্রোক’ বিজেপির
শোভনকে ঘূঁটি করতে বৈশাখীকেও গুরুত্ব! একুশের আগে ‘মাস্টারস্ট্রোক’ বিজেপির
১৬ মাস বিজেপিতে যোগ দিয়েও এখন কোনও কর্মসূচিতে অংশ নেননি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আগে বৈশাখীর সম্মান, তারপর সক্রিয় হওয়া- এই পণ করেছিলেন তিনি। শেষমেশ জেদ বজায় রেখেই শোভন আদায় করে নিলেন সম্মান ও পদ। কলকাতা পুরসভা ভোটের আগেই শোভন-বৈশাখীকে গুরুত্বপূর্ণ পদ দিল বিজেপি।

‘সফল মেয়র’ শোভনকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ
শুভেন্দু অধিকারী দলে যোগ দিয়েই নেমে পড়েছেন প্রচারে। কিন্তু কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এতদিনেও একটা কর্মসূচিতে এলেন না। শেষে তাঁর জেদের কাছে হেরেই শোভনকে গুরুত্বপূর্ণ পদ দিল বিজেপি। আসলে একুশের বিধানসভার আগে কলকাতায় পুরসভা ভোট হতে পারে। এই ভেবে ‘সফল মেয়র' শোভনকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল বিজেপি।

বৈশাখীর সম্মান সবার আগে, জেদের জয় শোভনের
আর শোভন যেহেতু জেদ ধরে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্মান সবার আগে, তারপর তিনি সক্রিয় হবে, সেহেতু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও পদ দিল বিজেপি। বৈশাখীকে সহ আহ্বায়ক করা হল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার এই কথা ঘোষণা করেন। ভোটের আগে ‘সবান্ধব' শোভনকে ঘূঁটি করতে উদ্যোগী হল বিজেপি।

শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগাতে বদ্ধপরিকর বিজেপি
কলকাতা পুরসভার ভোটে শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগাতে বদ্ধপরিকর বিজেপি। সেই লক্ষ্য নিয়েই দিলীপ ঘোষ চটজলদি শোভনকে রাজনীতির ময়দানে নামানোর উদ্যোগ নিলেন। বৈশাখীকে দক্ষিণ কলকাতা জোনের সহ আহ্বায়ক করে শোভনের জেদ রক্ষা করল বিজেপি। তিনি বুঝিয়ে দিলেন একুশের বিধানসভা ভোটের আগে কলকাতার ভোটও তাদের কাছে গুরুত্বপূর্ণ।

একুশের বিধানসভায় কলকাতা জোনের ভোটের দায়িত্ব
বিজেপির কাছে কলকাতা পুরসভা ভোট এবং একুশের বিধানসভায় কলকাতা জোনের ভোট বিশেষ গুরুত্বপূর্ণ। তাই উত্তরপ্রদেশের সফল সংগঠক সুনীল বনশলকে এই জোনের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে. এবার তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হল শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকার ও শঙ্কুদেব পণ্ডাকে।

শোভনের সঙ্গে বিজেপির দূরত্ব ঘোচালেন দিলীপ ঘোষ
বৈশাখীকে নিয়ে বিজেপি তেমন উৎসাহী ছিল না প্রথমের দিকে। সেই কারণেই শোভনের সঙ্গে লড়াই ছিল তাঁদের। শোভন চেয়েছিলেন বৈশাখীর সম্মান আগে, তারপর বিজেপিদে পদ ও সক্রিয় হয়ে ওঠা। শোভনের সঙ্গে বিজেপির যে দূরত্ব তৈরি হয়েছিল, তা মেটাতে গেলে বৈশাখীকে গুরুত্ব দিতে হত। সেটাই করল বিজেপি। বৈশাখীকে গুরুত্বের আসন দিয়ে শোভনকে ময়দানে নামানের পথ পরিষ্কার করে দিলেন দিলীপ ঘোষ স্বয়ং












Click it and Unblock the Notifications