মুকুলের যুক্তিতেই মান্যতা বিজেপির! একুশে জয়ের অঙ্ক ভিন্নভাবে কষছেন মোদী-শাহরা

মুকুলের যুক্তিতেই মান্যতা বিজেপির! একুশে জয়ের অঙ্ক ভিন্নভাবে কষছেন মোদী-শাহরা

বাংলায় মসনদ দখলের ক্ষেত্রে এখনও অনেক বাধা আছে। তাই অঙ্ক কষে এগোতে হবে। লোকসভা নির্বাচনে ১৮ আসনে জিতে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও বিধানসভায় লড়াই অনেক কঠিন তা কার্যত স্বীকার করে নিল বিজেপি। প্রকারান্তরে মুকুলের যুক্তিই মান্যতা পেল। ১৯০ আসনের স্বপ্ন ভুলে বাসত্বে মন দিল বিজেপি।

মুকুলকে মান্যতা দেওয়ারই নামান্তর

মুকুলকে মান্যতা দেওয়ারই নামান্তর

২০২১-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে নয়া দিল্লিতে বঙ্গ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিল বিজেপি। সেই বৈঠকের মাঝপথে মুকুল রায়কে নিয়ে তাল কাটলেও আদতে যে সিদ্ধান্ত হল, তা মুকুলকে মান্যতা দেওয়ারই নামান্তর। মুকুল রায়ের যুক্তি মেনে বংলার সংগঠনে আরও জোর দেওয়ার বার্তা দিল বিজেপি নেতৃত্ব।

বিজেপির সাংগঠনিক শক্তি খুবই কম দক্ষিণবঙ্গে

বিজেপির সাংগঠনিক শক্তি খুবই কম দক্ষিণবঙ্গে

বিজেপি একেবারে অঙ্ক কষে এগোবে এবার। ২০২১৯-এর লোকসভা দেখিয়েছে উত্তরবঙ্গে বিজেপি অনেক শক্তিশালী। তৃণমূলকে নাস্তানাবুদ করে হারিয়েছেন বিজেপির সাংসদরা। কিন্তু দক্ষিণবঙ্গের শুধু জঙ্গলমহল বাদ দিয়ে বিজেপির সাংগঠনিক শক্তি খুবই কম। আর দক্ষিণবঙ্গেই তৃণমূল মাত দিয়ে বেরিয়ে যেতে পারে। তা আটকাতে গেলে সংগঠন বাড়াতে হবে।

বিজেপির মাইনাস পয়েন্ট হয় সংখ্যালঘু ভোট

বিজেপির মাইনাস পয়েন্ট হয় সংখ্যালঘু ভোট

বিজেপির আর একটা মাইনাস পয়েন্ট হয় সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোট তৃণমূলকে বিশাল মাইলেজ দিয়ে দিচ্ছে। সেখানে ভাঙন ধরাতে হবে। এই দুটি কাজ সঠিকভাবে করতে পারলে তৃণমূলকে বিধানসভাতেও মাত দেওয়া যেতে পারে। আপাতত বৈঠক থেকে এই সারবস্তুই উঠে এসেছে বিজেপির।

দুর্বলতা কাটাতে না পারলে মিশন ২১ ব্যর্থ হবে

দুর্বলতা কাটাতে না পারলে মিশন ২১ ব্যর্থ হবে

বিজেপি উত্তরবঙ্গে যতটা সক্রিয়, দক্ষিণবঙ্গে ততটাই নড়বড়ে। তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উষ্মা প্রকাশ করেন। বিজেপি মনে করে এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে কিন্তু মিশন ২০২১ সফল কষ্টসাধ্য হবে। বৈঠকের শেষ দিনে তাই বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দিকটিতে। হাতে সময় কম, এরই মধ্যে সংগঠনে জোর দিতে হবে।

সংগঠনের নড়বড়ে অবস্থার প্রভাব পড়বে ২০২১-এ

সংগঠনের নড়বড়ে অবস্থার প্রভাব পড়বে ২০২১-এ

সোমবার দিল্লিতে বৈঠকের শেষ দিনে আলোচনা হয় কলকাতা উত্তর, ব্যারাকপুর, বসিরহাট, মথুরাপুর লোকসভা ক্ষেত্রের সাংগঠনিক পরিস্থতি নিয়ে। এ প্রসঙ্গেই হতাশা ব্যক্ত করে বিজেপি। সংগঠনের এই নড়বড়ে অবস্থার প্রভাব ২০২১-এর নির্বাচনে পড়বে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। তাই এখন থেকেই সাবধানী বিজেপি।

অ্যাকশন প্ল্যান নিয়ে ময়দানে নামছে বিজেপি

অ্যাকশন প্ল্যান নিয়ে ময়দানে নামছে বিজেপি

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিধানসভা কেন্দ্র ধরে ধরে আলোচনা হয়েছে। কোন কেন্দ্রে কী দুর্বলতা তা নিয়ে অ্যাকশন প্ল্যান নিতে চলেছে বিজেপি। দেরি না করে অতি সত্ত্বর রাজনৈতিক ময়দানে নেমে পড়বেন দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি। সবাইকে নিয়ে কাজের বার্তা দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+