মোদীর আবেদনে সাড়া দিয়ে দিনমজুরদের হাতে প্রদীপ, মোমবাতি তুলে দিল বিজেপি
প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিতে সমাজের দিনমজুর থেকে শ্রমিক সমাজের হাতে প্রদীপ, মোমবাতি তুলে দিল বিজেপি।
প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিতে সমাজের দিনমজুর থেকে শ্রমিক সমাজের হাতে প্রদীপ, মোমবাতি তুলে দিল বিজেপি। লকডাউনে দেশবাসীর মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাত ৯ টা নাগাদ ৯ মিনিটের জন্য ঘরের সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে বাড়ির বারান্দায় বেরিয়ে এসে মোমবাতি, প্রদীপ বা মোবাইলে টর্চের আলো জ্বালানোর কথা জানিয়েছেন।

কিন্তু টানা ২১ দিনের লকডাউন এর ১৩ দিনে না খেতে পেয়ে মরি মরি অবস্থা দিন মজুর থেকে শ্রমিক সমাজের মানুষের যেখানে দু'বেলা দু'মুঠো ঠিকমত খেতে পারছে কিনা তার ঠিক নেই তার উপর প্রদীপ জালাবো কি করে!তাই প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিতে লেকটাউন, দমদম পার্কের একাধিক জায়গায় সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে প্রদীপ, তেল, মোমবাতি সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী দিনমজুর মানুষের হাতে তুলে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রেসিডেন্ট কিশোর কর সহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছিল রাত নটার সময় প্রত্যেকের বাড়িতে নটার সময় ন মিনিট করে সমস্ত আলো নিভিয়ে রাখার সেই অনুযায়ী আজ দিনমজুরদের হাতে তুলে দিলেন এগুলো। এছাড়াও মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যও তুলে দেওয়া হয় তাদের হাতে।












Click it and Unblock the Notifications