তৃণমূল কংগ্রেসকে আটকাতে কংগ্রেস-সিপিএমকে টোপ বিজেপির! তৈরি ভোট মেরুকরণের কৌশল

তৃণমূলকে আটকাতে কংগ্রেস-সিপিএমকে টোপ বিজেপির! তৈরি ভোট মেরুকরণের কৌশল

এগিয়ে আসছে পুরসভা ভোট। যে ভোটকে মিনি বিধানসভা নির্বাচন আখ্যা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে রাজনৈতিক মহল। রাজ্যের অর্ধেকাংশে ভোট হবে। আর এই ভোটকে পাখির চোখ করেই ২০২১-এর বিধানসভার কৌশল স্থির করে নিতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই কংগ্রেসের পাশাপাশি বিজেপি টোপ দিল সিপিএম-সহ বামফ্রন্টকে।

ভোট মেরুকরণের ফাঁদ!

ভোট মেরুকরণের ফাঁদ!

বিজেপি চাইছে কংগ্রেস ও সিপিএম-সহ বামেদের নিয়ে শাসক তৃণমূলকে আটকাতে। ভোট মেরুকরণের ফাঁদে ফেলে তৃণমূলকে ধরাশায়ী করাই লক্ষ্য বিজেপি নেতৃত্বের। সেই মর্মে বিজেপি আর্জি জানিয়েছে কংগ্রেস ও সিপিএম-সহ বাম নেতৃত্বকে। যদিও সিপিএমের তরফে খোলাখুলি উড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির সেই প্রস্তাব।

বিজেপি ভোট মেরুকরণের ওস্তাদ

বিজেপি ভোট মেরুকরণের ওস্তাদ

পুরসভা ভোটে বিজেপির সঙ্গে কোনওরকম হাত মেলাতে চাইছে না বামফ্রন্টের বড় শরিক সিপিএম নেতৃ্ত্ব। সিপিএম মনে করে বিজেপি ভোট মেরুকরণের ওস্তাদ। যতই তৃণমূল ভোট লুঠ করুক, বিজেপির হাত ধরে তারা চলবে না। প্রথমত মতাদর্শগত পার্থক্য রয়েছে বিজেপির সঙ্গে। তারপর ধর্মীয় মেরুকরণের পার্টি বিজেপি।

বাম ও কংগ্রেস হাত মিলিয়ে ভোট

বাম ও কংগ্রেস হাত মিলিয়ে ভোট

বিগত পঞ্চায়েত নির্বাচনে কার্যত দেখা গিয়েছে বিজেপি, বাম ও কংগ্রেস হাত মিলিয়ে ভোট করেছে তৃণমূলকে আটকাতে। কোথাও হয়তো কংগ্রেস বা সিপিএমের শীর্ষ নেতৃ্ত্ব সামিল হয়নি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে হারাতে, কিন্তু অঘোষিতভাবে বাংলায় কংগ্রেস ও বামেদের নিচুতলার নেতা-কর্মীরা গেরুয়া নৌকায় উঠে পড়েছিল।

তৃণমূল বিরোধী ভোটব্যাঙ্ক এক করতে

তৃণমূল বিরোধী ভোটব্যাঙ্ক এক করতে

ফলে তৃণমূল বিরোধী ভোটব্যাঙ্ক পুরোটাই চলে গিয়েছিল বিজেপির ঝুলিতে। অজান্তেই ভোট মেরুকরণ হয়ে গিয়েছিল বাংলায়। যদিও কংগ্রেস ও বাম নেতৃত্ব মনে করছে, এটা বিজেপির মস্ত চাল। এখন বিজেপির পালে হাওয়া কমতেই বাম ও কংগ্রেস নেতৃত্বকে সামিল করতে চাইছে। কিন্তু বিজেপির পাতা ফাঁদে পা দেওয়ার পক্ষে নন তাঁরা।

লোকসভায় একলাফে ৩০ শতাংশ ভোটবৃদ্ধি

লোকসভায় একলাফে ৩০ শতাংশ ভোটবৃদ্ধি

লোকসভা ভোটে একলাফে ৩০ শতাংশ ভোট বাড়িয়েছে বিজেপি। ওই ভোটের বেশিরভাগ অংশই কংগ্রেস ও বামেদের। বিশেষ করে বামেদের সিংহভাব ভোট পড়েছে বিজেপির ঝুলিতে। সেই কারণেই বিজেপির শক্তিধর বলে মনে হয়েছে। বামেদের ভোট ফের বাম ঝুলিতে চলে গেলেই সমূহ বিপদ বিজেপির। তাই মেরুকরণের তাসটা এখন থেকেই ফেলে দিল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+