Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় চারগুণ লোকসভা আসন বাড়বে বিজেপির, নয়া সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত

যদি কেউ মমতার রাজ্যে সামান্য হলেও ভাঙন ধরাতে পারে তাহলে তা হল বিজেপি।

কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে টেক্কা দেওয়ার মতো একক শক্তি কোনও বিরোধী দল এখনও অর্জন করতে পারেনি। এদিকে বাংলার অবস্থাও খানিকটা তেমনই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে তৃণমূল কংগ্রেস শক্ত জমি ধরে রাখতে চলেছে আগামী লোকসভা ভোটেও। ইন্ডিয়া টিভি- সিএনএক্স সমীক্ষা সেটাই দাবি করেছে। তবে পাশাপাশি এটাও বলা হয়েছে, যদি কেউ মমতার রাজ্যে সামান্য হলেও ভাঙন ধরাতে পারে তাহলে তা হল বিজেপি। গেরুয়া শিবির আগামী লোকসভা ভোটে আসন সংখ্যার বিচারে চারগুণ শক্তিবৃদ্ধি করতে চলেছে বলে সমীক্ষায় ইঙ্গিত মিলেছে।

আসন কমতে পারে তৃণমূলের

আসন কমতে পারে তৃণমূলের

ইন্ডিয়া টিভি- সিএনএক্স জনমত সমীক্ষা বলছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সারা রাজ্যে দাপট দেখা যাবে তৃণমূলের। তবে আগের বারের চেয়ে কমবে আসন। ২০১৪ সালে তৃণমূল ৩৪টি আসনে জয়ী হয়েছিল। এবার তা কমে হতে পারে ২৭টি।

চারগুণ বাড়বে বিজেপি

চারগুণ বাড়বে বিজেপি

এদিকে বিজেপি গতবারের ভোটে পেয়েছিল মাত্র ২টি লোকসভা আসন। আর ২০১৯ সালের ভোটে রাজ্য দখল করতে না পারলেও ২ থেকে বেড়ে ৮টি আসনে জয় পেতে পারে গেরুয়া শিবির।

বামেদের অবস্থা

বামেদের অবস্থা

সাড়ে তিন দশক বাংলায় একটানা শাসন করা বামফ্রন্ট গতবারের ভোটে মাত্র ২টি আসন পেয়েছিল। তবে এবার তা সামান্য বেড়ে ৫টিতে পৌঁছতে পারে বলে ইন্ডিয়া টিভি- সিএনএক্স সমীক্ষায় তুলে ধরা হয়েছে।

কংগ্রেস হীনবল

কংগ্রেস হীনবল

এদিকে সর্বভারতীয় কংগ্রেসের আসন কমবে বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে। কংগ্রেস একা লড়লে মাত্র ২টি আসন পেতে পারে। গতবারের ভোটে অধীর চৌধুরীরা ৪টি আসনে জয়লাভ করেছিল। এবার তা অর্ধেক হতে চলেছে।

তুল্যমূল্য বিচার

তুল্যমূল্য বিচার

ভোট শেয়ারের দিক থেকে দেখলে দেখা যাচ্ছে তৃণমূল ৩৬.২ শতাংশ, বিজেপি ২৭.৭৭ শতাংশ ভোট শেয়ার পেতে পারে। ২০১৪ সালে তৃণমূল পেয়েছিল ৩৯.৭৯ শতাংশ ভোট ও বিজেপি পেয়েছিল ১৭.০২ শতাংশ ভোট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+