বিজেপির 'পশ্চিমবঙ্গ বাঁচাও' অভিযান, তৃণমূলের 'খেলা হবে'র মোকাবিলায় টানা ৮ দিনের কর্মসূচি ঘোষণা

মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই ঘোষণা করেছিলেন ১৬ অগাস্ট তৃণমূল 'খেলা হবে' দিবস পালন করবে। সঙ্গে সঙ্গে টুইট করে বিজেপির(bjp) তরফ ১৬ অগাস্টের ঐতিহাসিক দিনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। ১৯৪৬-এর ওইদিন কলকাতায় মুসলিম লিগে

মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই ঘোষণা করেছিলেন ১৬ অগাস্ট তৃণমূল 'খেলা হবে' দিবস পালন করবে। সঙ্গে সঙ্গে টুইট করে বিজেপির(bjp) তরফ ১৬ অগাস্টের ঐতিহাসিক দিনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। ১৯৪৬-এর ওইদিন কলকাতায় মুসলিম লিগের ডিরেক্ট অ্যাকশন ডে পালন করেছিলেন। তারই মোকাবিলায় বিজেপির তরফে টানা আটদিনের কর্মসূচির (programme) কথা ঘোষণা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি।

৯ অগাস্ট শহিদ দিবস

৯ অগাস্ট শহিদ দিবস

বিজেপির তরফে ৯ অগাস্ট সোমবার দিনটিকে শহিদ দিবস এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ দিবস হিসেবে পালন করা হবে। সন্ত্রাস ও জাল ভ্যাকসিনের বিরুদ্ধে জেলায় জেলায় মশাল মিছিল করবে বিজেপির যুব মোর্চা।

১০ অগাস্ট বিধানসভা কেন্দ্র অভিযান

১০ অগাস্ট বিধানসভা কেন্দ্র অভিযান

১০ অগাস্ট মঙ্গলবার স্বচ্ছতা অভিযান, স্বাধীনতা সংগ্রামীদের, মনীষীদের মূর্তি পরিষ্কার কর্মসূচি ও সমস্ত বিধানসভা কেন্দ্রে বিশেষ সম্পর্ক অভিযান সংগঠিত করা হবে।

১১ অগাস্ট শহিদদের বাড়িতে যাওয়ার কর্মসূচি

১১ অগাস্ট শহিদদের বাড়িতে যাওয়ার কর্মসূচি

১১ অগাস্ট বুধবার সমস্ত বুথে বৃক্ষরোপন কর্মসূচি করতে হবে বিজেপি নেতা ও কর্মীদের। পাষাপাষি ওই দিন শহিদদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করা ছাড়াও তাঁদের সঙ্গে থাকতেও হবে রাজ্য নেতাদের।

১২ অগাস্ট বিজেপির 'খেলা হবে'

১২ অগাস্ট বিজেপির 'খেলা হবে'

১২ অগাস্ট বৃহ্স্পতিবার বিজেপির তরফে খেলা হবে দিবস পালন করা হবে। ওই দিন সব বিধানসভা এবং জেলায় কবাডি, ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য মাত্রা রাখা হয়েছে। যা করবে দলের ক্রীড়া ও ক্লাব শাখা।

১৩ অগাস্ট মহিলা মোর্চার কর্মসূচি

১৩ অগাস্ট মহিলা মোর্চার কর্মসূচি

১৩ অগাস্ট শুক্রবার বিজেপির মহিলা মোর্চা, মহিলা নির্যাতনের প্রতিবাদে আইন অমান্য ও গ্রেফতার বরণ কর্মসূচিতে হাজির থাকবেন। এর নেতৃত্ব দেবেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

 ১৪ অগাস্ট সেমিনার

১৪ অগাস্ট সেমিনার

১৪ অগাস্ট শনিবার দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায়। এই সেমিনার হবে কলকাতা ছাড়াও, শিলিগুড়ি, মালদহ, দুর্গাপুর, কাঁথি এবং কৃষ্ণনগরে। থাকবেন বিজেপির রাজ্য ও জেলার নেতারা।

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন

১৫ অগাস্ট রবিবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে জেলায় মণ্ডলে এবং সব বুথে স্বাধীনতা দিবস কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি বিজেপির তরফে করা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিদেরও হাজির করানো হবে।

১৬ অগাস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস

১৬ অগাস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস

১৬ অগাস্ট সোমবার রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করবে বিজেপি। জেলা, কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের পাশাপাশি প্রতিবাদ সভারও আয়োজন করা হবে বিজেপির তরফে।

খবরের ডেইলি ডোজ। ডাউনলোড Bengali Oneindia App

দেশে ভ্যাকসিনের ঝুলিতে নতুন সংযোজন, জনসন অ্যান্ড জনসনকে 'জরুরি' অনুমতি মোদী সরকারের

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+