অভিষেককে হাতিয়ার করছে বিজেপি! মমতার তৃণমূলকে বিভাজনের কৌশল নিলেন মালব্য

অভিষেককে হাতিয়ার করছে বিজেপি! মমতার তৃণমূলকে বিভাজনের কৌশল নিলেন মালব্য

তৃণমূলকে ভেঙেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্ষতিই করতে পারেনি বিজেপি। পুরো গেরুয়া শিবিরকে নাস্তানাবুদ করে টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তৃণমূলের স্বপ্নের দৌড় অব্যহতই রয়েছে। এবার অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে হাতিয়ার করে তৃণমূলে বিভাজন ঘটাতে চাইছে বিজেপি।

ডায়মন্ড হারবারে সমান্তরাল প্রশাসন চলছে!

ডায়মন্ড হারবারে সমান্তরাল প্রশাসন চলছে!

বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য সম্প্রত ডায়মন্ড হারবার মডেল নিয়ে সরব হয়েছেন। এবার তিনি সরাসরিই খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি টুইটে লেখেন, প্রধানমন্ত্রীকে উপর্যুপরি চিঠি লেখার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনই দেখা উচিত ডায়মন্ড হারবারে সমান্তরাল প্রশাসন চলছে কি না।

গোটা বাংলার কোভিড চিত্র বুঝি খুবই ভয়ঙ্কর!

অমিত মালব্য আরও লেখেন, বাংলার স্বাস্থ্য দফতর অভিষেকের দাবি উড়িয়ে দিয়েছে ঠিকই কিন্তু ওই লোকসভা কেন্দ্র যেভাবে প্রতিদিন বুলেটিন পাঠানে হচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা খুবই করুণ। ডায়মন্ড হারবারের বাইরে গোটা বাংলার কোভিড চিত্র বুঝি খুবই ভয়ঙ্কর। তা না হলে বারবার ডায়মন্ড হারবার মডেলের কথা ফলাও করে বলা হবে কেন?

ডায়মন্ড হারবারের কোভিড পরিস্থিতি নিয়ে আপডেট

ডায়মন্ড হারবারের কোভিড পরিস্থিতি নিয়ে আপডেট

এখন তৃণমূলের মিডিয়া সেল প্রতিদিনই ডায়মন্ড হারবারের কোভিড পরিস্থিতি নিয়ে আপডেট দিচ্ছে। সংবাদমাধ্যমে তা প্রকাশিকও হচ্ছে। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় তা ফলাও করে প্রকাশ করছেন। কত টেস্ট, কত আক্রান্ত, কত পজিটিভ, কত টিকাকরণ- যাবতীয় পরিসংখ্যান বুলেটিন আকারে আসছে।

ভাইপো কি তবে পিসির থেকেও বড় প্রশাসক

ভাইপো কি তবে পিসির থেকেও বড় প্রশাসক

এইসব দেখেই অমিত মালব্য খোঁচা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তিনি নন, বিরোধীরা সবাই-ই শাসক তৃণমূলকে খোঁচা দিয়েছেন। অনেকে তো বলতে শুরু করেছেন, ভাইপো আসলে দেখাতে চাইছেন তিনি পিসির থেকেও বড় প্রশাসক। ডায়মন্ড হারবারে সমান্তরাল প্রশাসন চালিয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন তা।

ভাইপোর এইসব কীর্তি দেখেই ফোঁস করছেন কল্যাণরা!

ভাইপোর এইসব কীর্তি দেখেই ফোঁস করছেন কল্যাণরা!

বিজেপির অমিত মালব্যরা, কংগ্রেসের অধীর চৌধুরীরা বা সিপিএমের সুজন চক্রবর্তীদের মধ্যে অনেকে আবার ব্যাখ্যা করেছেন, কল্যাণ বন্দ্যোপাদ্যায়ের মতো নেতারা ভাইপোর এইসব কীর্তি দেখেই ফোঁস করে উঠেছেন। তা নিয়েই বিতর্ক চলছে তৃণমূলের ঘরে-বাইরে। তৃণমূলের ভিতরের ক্ষোভের আগুন বারাবারেই বাইরে চলে আসছে।

তৃণমূলের অন্দরে মমতা বনাম অভিষেক যুদ্ধ!

তৃণমূলের অন্দরে মমতা বনাম অভিষেক যুদ্ধ!

তেমনই এদিন অমিত মালব্য টুইট করে ডায়মন্ড হারবার মডেল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন। ডায়মড হারবারের পরিস্থিতি ভালো আর বাকি বাংলারা পরিস্থিতি খারাপ এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রশাসক হিসেবে দক্ষতার ফারাক বোঝানো হচ্ছে? তৃণমূলের অন্দরে মমতা বনাম অভিষেক যুদ্ধ শুরু হয়েছে, এমন প্রচার শুরু করে দিয়েছে বিজেপি থেকে শুরু করে বিরোধীরা সবাই-ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+