জয়প্রকাশের ওপর হামলায় বিজেপির তালিকায় তৃণমূলের ৯! সাজানো ঘটনা, দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের
করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনায় নয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি।
করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনায় নয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। যে ব্যক্তিকে জয়প্রকাশ মজুমদারকে লাথি মারতে দেখা গিয়েছে, তাকে তৃণমূলের তারিকুল ইসলাম বলে সনাক্ত করেছে বিজেপি। যদিও এই ঘটনায় তাদের দলের কারও হাত নেই বলে দাবি করেছেন নদিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

জয়প্রকাশের পিঠে লাথি
পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। সেখানে যেতেই তাঁর গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা। আর গাড়ি থেকে নামতেই চলে কিল, চড়, ঘুষি। একজন তো এক লাথি মারে জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে। রাস্তার ধারে ঝোঁপের মধ্যে পড়ে যান জয়প্রকাশ মজুমদার। কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে উদ্ধার করার পর জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।

নয় তৃণমূল কর্মীর নামে অভিযোগ বিজেপির
যে ব্যক্তি জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরেছে, সেই ব্যক্তি তৃণমূলের তারিকুল ইসলাম। এমনটাই দাবি বিজেপির। একই সঙ্গে সেখানে থাকা আরও আটজনকে শনাক্ত করেছে। তারা হল, হাবিব বিশ্বাস, হাবিবুর রহমান বিশ্বাস, বঙ্কিম মণ্ডল, কালামুদ্দিন বিশ্বাস, মাসাদুল আলম, দুখু মালিথা, খুদাবক্স শেখ, দিনারুল বিশ্বাস।

সাজানো ঘটনা, দাবি তৃণমূলের
তবে জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনাকে আমল দিতে রাজি নয় তৃণমূল। জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই নিগ্রহের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। যারা এই কাজ করেছে, তাদের তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি তিনি ঘটনাকে সমবেদনা আদায়ে সাজানো ঘটনা বলেও দাবি করেছেন। তাঁর অভিযোগ, এদিন সকাল থেকেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালিয়ে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার।

কমিশনে মুকুল রায়
জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে যায় বিজেপির এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন মুকুল রায়। তিনি বিজেপি প্রার্থীকে নির্যাতনের দায়ে জেলাশাসক এবং পুলিশ সুপারের গ্রেফতারের দাবি করেন। তিনি বলেন, কোনও নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেনি। তাঁর আরও অভিযোগস পুরো ঘটনার পিছনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications