মিশন ২০২১-এ বিজেপিকে নেতৃত্ব দেবেন বাংলার জামাই নাড্ডা! টিম গড়ছেন নিজের হাতে

এতদিন বিজেপিতে অমিত শাহরই ছিলেন সংগঠনের শেষ কথা। মোদী তাঁর উপর ভরসা করতেন। তাই তাঁর উপরই ছিল পূর্ণ দায়িত্ব। এবার মোদী-শাহের প্রতিনিধি হিসেবে সংগঠন সাজানোর পালা নাড্ডার।

এতদিন বিজেপিতে অমিত শাহই ছিলেন সংগঠনের শেষ কথা। নরেন্দ্র মোদী তাঁর উপর ভরসা করতেন। তাই তাঁর উপরই ছিল পূর্ণ দায়িত্ব। এবার মোদী-শাহের প্রতিনিধি হিসেবে সংগঠন সাজানোর পালা নাড্ডার। তিনি বাংলাকে টার্গেট করে খসড়া তৈরি করছেন। কারণ বাংলার জামাইয়ের নেতৃত্বেই হবে এবার পরিবর্তনের যুদ্ধ।

পুরনো মুখেই জয় দেখছে বিজেপি

পুরনো মুখেই জয় দেখছে বিজেপি

রাজ্য বিজেপির সাংগঠনিক রদবদলই ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার হতে চলেছে জাতীয় কমিটির রদবদল। সেখানে যেমন পুরো মুপখদেরই আধিপত্য থাকবে, তেমনই বাংলার যুদ্ধও নাড্ডা জিততে চাইছেন পুরনো নেতাদের দিয়েই। তিনি অমিত শাহের তৈরি করা রাস্তা খুব বেশি ভাঙাগড়া করতচে নারাজ।

টার্গেট বাংলা, নাড্ডার ভরসার পাত্র যাঁরা

টার্গেট বাংলা, নাড্ডার ভরসার পাত্র যাঁরা

২০২১-এ বাংলার জন্য নির্বাচনী কোর কমিটিতেও তিনি পুরনো নেতাদেরই রাখবেন। অমিত শাহের সাজানো ছকের বাইরে না গিয়েই দু-একটা রদবদল হয়তো হতে পারে। তবে ২০১৯-এ যে নেতাদের মাথায় রেখে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সাফল্যের নজির গড়েছিল, সেই নেতাদের উপরই ভরসা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

কৈলাশ বিজয়বর্গীয়র পর্যবেক্ষণেই বাংলা

কৈলাশ বিজয়বর্গীয়র পর্যবেক্ষণেই বাংলা

বর্তমানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়র পর্যবেক্ষণে রয়েছে বাংলা। তাঁর সঙ্গে রয়েছেন অরবিন্দ মেনন। তবে ২০২১-এর দিকে চেয়ে আরও দু-একজনকে সহকারী হিসেবে নিয়োগ করা হতে পারে। মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের সামনে রেখেই বিজেপি ঘূঁটি সাজাচ্ছে।

পরের বছরই নির্বাচন, তাই পরিবর্তন নৈব নৈব চ

পরের বছরই নির্বাচন, তাই পরিবর্তন নৈব নৈব চ

দলীয় সূত্র জানিয়েছে, বিহার এবং পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ভূপেন্দ্র যাদব ও বিজয়বর্গীয়কে সম্ভবত পরিবর্তন করা হবে না। যাদব বিহারের দায়িত্বে রয়েছেন, যেখানে এই বছরের শেষের দিকে নির্বাচন। পরের বছর পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং তাদের পরিবর্তন নাও করা হতে পারে।

বাংলায় প্রতি টান ‘জামাই' নাড্ডার

বাংলায় প্রতি টান ‘জামাই' নাড্ডার

২০২০-তে সভাপতি হয়ে তিনি এখনও বিজেপিকে পুরোপুরি সাজাতে পারেননি। করোনা আবহের মধ্যে জুনেই হয়ে যাবে সাগঠনিক রদবদল। এরপরই বাংলাকে পাখির চোখ করে লড়াই শুরু হবে। নাড্ডার পরিবার হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা হলেও, তিনি বড় হয়েছেন অবিভক্ত বিহারে। পড়াশোনা পাটনায়। আবার তাঁর স্ত্রী মল্লিকা নাড্ডা বিহারের বাঙালি। তাই বাংলার প্রতি তাঁর একটা আলাদা দৃষ্টি থাকাই স্বাভাবিক। তাঁর নেতৃত্বে প্রথম নির্বাচনে জিততে চাইবেন নাড্ডা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+