বিজেপির প্রার্থী তালিকা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! বড় বিড়ম্বনায় পড়েছে রাজ্য নেতৃত্ব
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি এখনও, এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে বিজেপির প্রার্থী তালিকা। উত্তরবঙ্গে কোন আসনে কে প্রার্থী হচ্ছেন, তা বিস্তারিত রয়েছে সেই পোস্ট।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি এখনও, এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে বিজেপির প্রার্থী তালিকা। উত্তরবঙ্গে কোন আসনে কে প্রার্থী হচ্ছেন, তা বিস্তারিত রয়েছে সেই পোস্ট। আর এই পোস্ট ঘিরেই যতকাণ্ড। জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকি মহলে। বিজেপিও পড়েছে ঘোর বিপাকে। এই তালিকা সরকারিভাবে মান্যতা দিতে চাইছে না বঙ্গ নেতৃত্ব।

তবে সূত্রের খবর, ওই তালিকা অনুযায়ী নামগুলি চূড়ান্ত হওয়ার পথে। দলের অন্দরেই ভিন্নমত রয়েছে। তা নিয়ে রাজ্যের শীর্ষ নেতৃত্বকেও অস্বস্তিতে পড়তে হচ্ছে। শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়েছে, দলের তরফে এমন কোনও তালিকা প্রস্তুত হয়নি। পুরোটাই ভিত্তিহীন। রাজ্য কমিটিতে এখন এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত গৃহীতও হয়নি। সবথেকে বড় কথা চূড়ান্ত অনুমোদন তো দেবে কেন্দ্র।
যে তালিকা সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাতে দেখা যাচ্ছে দার্জিলিং কেন্দ্রে ফের সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম রয়েছে। আলিপুরদুয়ার কেন্দ্রে জন বারলা, কোচবিহার কেন্দ্রে দীপক বর্মন, জলপাইগুড়িতে অরুণ মণ্ডল, উত্তর দিনাজপুরে দেবজিৎ সরকার, দক্ষিণ দিনাজপুরে রথীন্দ্র বসু, মালদহ উত্তরে সাগরিকা সরকার ও মালদহ দক্ষিণে শ্রীরূপা মৈত্রচৌধুরী।
বিজেপির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কে বা কারা এই তালিকা প্রকাশ করেছে, তা আমাদের জানা নেই। এই তালিকার বিষয়ে আমরা কিছুই জানি না। সত্য বা মিথ্যা কিছুই বলতে পারব না। রাজনৈতিক মহলের একটা অংশের দাবি, এই তালিকায় নাম থাকা ব্যক্তিরাই দৌড়ে এগিয়ে রয়েছেন।












Click it and Unblock the Notifications