বিজেপি বঙ্গের ভোটে কতটা এগিয়ে, ভোট শেষের আগেই পর্যালোচনায় দিলীপ-শুভেন্দু-মুকুলরা
ভোট শেষ হতে না হতেই করোনা থাবা বসিয়েছে বঙ্গে। শেষ দু-দফা ভোটের আগে সভা-সমাবেশ বন্ধ। তাই পর্যালোচনা বৈঠকে অংশ নিলেন বিজেপির হেভিওয়েট নেতারা।
ভোট শেষ হতে না হতেই করোনা থাবা বসিয়েছে বঙ্গে। শেষ দু-দফা ভোটের আগে সভা-সমাবেশ বন্ধ। তাই পর্যালোচনা বৈঠকে অংশ নিলেন বিজেপির হেভিওয়েট নেতারা। শনিবার বাইপাসের ধারে একটি হোটেলে বৈঠকে বসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, প্রার্থী শুভেন্দু অধিকারী, সব্যসাচী দত্ত-রা।

কোন জেলায় বিজেপি কতটা তৈরি বিজেপি
ছ-দফার ভোট শেষে কী পরিস্থিতি। আর বাকি দু-দফায় কী হতে চলেছে, তা নিয়েই মূলত আলোচনা। সপ্তম ও অষ্টম দফায় পাঁচ জেলায় নির্বাচন হবে। কলকাতা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও মালদহ। তার মধ্যে কোন জেলায় বিজেপি কতটা তৈরি, তা নিয়ে পর্যালোচনা করেন নেতারা।

পাঁচ জেলায় ভোট, বিজেপির পৃথক পৃথক লক্ষ্য
বিজেপি মনে করছে পশ্চিম বর্ধমান ও উত্তর মালদহ নিয়ে তাদের তেমন চিন্তা নেই। অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমেও এবার পদ্ম ফুটবে বলে মনে করছেন দিলীপ ঘোষরা। আর কলকাতায় বিজেপি বেশ কয়েকটি আসন ছিনিয়ে নেবে বলেও আশাবাদী। শুধু মুর্শিদাবাদে এখনও সেরকম ঘাঁটি গাড়তে পারেনি বিজেপি। সেখানে কংগ্রেসের সঙ্গেই মূল লড়াই তৃণমূলের।

বাংলায় নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছে বিজেপি
এছাড়াও শুভেন্দু অধিকারী, মুকুল রায়, সব্যসাচী দত্তরা জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত, তাও পর্যালোচনা হয় এদিনের বৈঠকে। বিজেপি এবার নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছে বাংলায়। আর অপেক্ষায় রয়েছে মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোট কাটাকাটিতে যদি কোনও আসন বিজেপির দিকে আসে।

কাঁটে কা টক্কর যে সব আসনে, পর্যালোচনা
এবার ভোটে শুভেন্দু বনাম মমতা, সব্যসাচী বনাম সুজিত, মুকুল বনাম কৈশানী- এমন অনেক কাঁটে কা টক্কর হয়েছে। বিজেপির তিন হেভিওয়েট কতটা জয়ের আশা করছেন এবং তাঁদের কেন্দ্রে সম্ভাব্য ফল কী হতে পারে, তা নিয়েও আলোচনা হয়। তবে এদিনের বৈঠক ছিল একেবারেই দলের অন্দরের।












Click it and Unblock the Notifications