বিজেপিতেও আদি বনাম নব্য! দিলীপের জেলায় প্রাক্তন সভাপতিকে মারধরে অভিযুক্ত বর্তমান

ক্ষমতা এখনও বহু দূর, তার আগেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি। এমনকী এই গোষ্ঠীদ্বন্দ্বের রেশ এতটাই প্রবল যে বিজেপির হাতে মার খেল বিজেপিই।

মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিটি জেলা সফরে ঘুরে ঘুরে গোষ্ঠীদ্বন্দ্ব রোধে কড়া বার্তা দিচ্ছেন দলীয় নেতা-কর্মীদের, তখন উল্টো চিত্র এই মুহূর্তে তৃণমূলের প্রধান বিরোধী বিজেপির অন্দরে। ক্ষমতা এখনও বহু দূর, তার আগেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি। এমনকী এই গোষ্ঠীদ্বন্দ্বের রেশ এতটাই প্রবল যে বিজেপির হাতে মার খেল বিজেপিই। আর এই যুদ্ধ একেবারে রাজায় রাজায়। অভিযোগ, প্রাক্তন বিজেপি সভাপতিকে বেধড়ক পেটালেন বর্তমান সভাপতির অনুগামীরা।

বিজেপিতেও আদি বনাম নব্য! প্রাক্তন প্রহৃত বর্তমানের হাতে

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের একটা টুইটকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। যদিও সেই টুইট তিনি সরিয়ে দিয়েছেন নিজের টুইটার হ্যান্ডেল থেকে, তবু বিতর্ক চাপা দিতে পারেননি তিনি। এই অবস্থায় পশ্চিম মেদিনীপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার ধারণ করায় নতুন করে অস্বস্তি বিজেপিতে। বিজেপির প্রাক্তন সভাপতি জয়ন্ত চট্টোপাধ্যায়কে বেধড়ক পেটানোর অভিযোগ বিজেপির বর্তমান জেলা সভাপতি সমিত দাসের দলবলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এই ঘটনায় উত্তাল মেদিনীপুর শহর।

প্রজাতন্ত্র দিবসে ভারতমাতার পুজোকে কেন্দ্র করে দুই নেতার দ্বন্দ্ব প্রকাশ্য আসে। প্রাক্তন জেলা সভাপতি জয়ন্ত চট্টোপাধ্যায় এই পুজোর আয়োজন করেছিলেন। অভিযোগ, সেটা একেবারেই ভালো চোখে নেননি জেলা সভাপতি সমিত দাসের গোষ্ঠী। সেই রাগ থেকেই মঙ্গলবার মেদিনীপুর স্টেশন রোডে জয়ন্তবাবুর উপর বর্তমান সভাপতির দলবদল হামলা করে বলে অভিযোগ। প্রথমে উচ্চ বাক্যবিনিময় হয়। তারপরই চড়াও হয়ে মারধর শুরু করে একদল। জয়ন্তবাবু গুরুতর আহত নয়।

এই ঘটনায় সমিত দাস ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ করেছে জয়ন্ত চট্টোপাধ্যায়ের অনুগামীরা। বর্তমান জেলা সভাপতি সমিত দাসের পক্ষ থেকে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এই ঘটনার পিছনে তাঁর কোনও হাত নেই। বিজেপির তরফ থেকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। মেদিনীপুর বিজেপির তরফে এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা জানতে নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+