কানহাইয়া কুমার 'ভারত বিরোধী', মেদিনীপুরে বিক্ষোভ বিজেপির

ছাত্র নেতা কানহাইয়া কুমারকে আইএসআইএস এজেন্ট বলে বিক্ষোভ দেখালো বিজেপি। ছাত্র সংগঠন এআইএসএফের সভা উপলক্ষ্যে মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে এসেছিলেন কানহাইয়া

ছাত্র নেতা কানহাইয়া কুমারকে আইএসআইএস এজেন্ট বলে বিক্ষোভ দেখালো বিজেপি। সোমবার কাহাইয়া কুমার আসার কিছুক্ষণ আগে মেদিনীপুর বিজেপি পার্টি অফিস থেকে শতাধিক কর্মী বেরিয়ে হঠাৎই জাতীয় পতাকা এবং বেশ কিছু প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷

কানহাইয়া কুমার 'ভারত বিরোধী', মেদিনীপুরে বিক্ষোভ বিজেপির

মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে 'লং মার্চ'-এর অভিযাত্রীদের কেন্দ্রীয় সম্বর্ধনা সভা ছিল ৷ কানহাইয়া কুমারকে ঘিরেই ছিল আকর্ষণ ৷ সেই মতো এআইএসএফ-এর সমর্থকদের ভিড় হয়েছিল মেদিনীপুর শহরে ৷ সোনাকুনিয়া দিয়ে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করে লং মার্চ-এর মিছিল৷ প্রশাসনের কাছে খবর ছিল বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হতে পারে স্পোর্টস কমপ্লেক্সের সামনে ৷ সেই মতো ওই এলাকায় মোতায়ন ছিল শতাধিক পুলিশ কর্মী ৷

কানহাইয়া কুমার 'ভারত বিরোধী', মেদিনীপুরে বিক্ষোভ বিজেপির

পুলিশ কর্মীরা তাদের ব্যারিকেড করে আটকে দিলেও চলতে থাকে সেই বিক্ষোভ ৷ বিজেপি সমর্থকরা বলতে থাকেন, আইএসআইএস এজেন্ট কানহাইয়া কুমার দূর হটো ৷ শুধু তাই নয় আফজল গুরুর সমর্থক হিসেবেও কানহাইয়া ভারত ছাড়ো স্লোগানও তোলে বিজেপির বিক্ষোভকারীরা। পাকিস্তানের দালাল বলেও কটাক্ষ করা হয় কানহাইয়াকে।

কানহাইয়া কুমার 'ভারত বিরোধী', মেদিনীপুরে বিক্ষোভ বিজেপির

এআইএসএফ-এর পক্ষ থেকে পাল্টা বিক্ষোভ ও শ্লোগান তোলা হয় ৷ ঘটনায় ১৯ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+