RG Kar Incident: মমতা, বিনীত ও সন্দীপের কল রেকর্ড প্রকাশের দাবি, মমতাকে তীব্র আক্রমণ মালব্যর
RG Kar Incident: আরজি কর কাণ্ডে শুনানি চলাকালীন বেশ কিছু বিষয়ে পুলিশি গাফিলতির বিষয় উঠে এসেছে সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের দাবিকে হাতিয়ার করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধল বিজেপি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার নগরপাল বিনীত গোয়েল গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাট করেছেন। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ১ মাস পূর্তিতে এক্স হ্যান্ডলে দাবি বিজেপি মুখপাত্র অমিত মালব্যর।

অমিত মালব্যর দাবি, সুপ্রিম কোর্টে সিবিআইয়ের বক্তব্যে স্পষ্ট কলকাতা পুলিশের তদন্ত নিয়েই একাধিক প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। অপরাধ ধামাচাপা দিতে তথ্যপ্রমাণ নিশ্চিহ্ন করার সবরকম চেষ্টা হয়েছে। এফআইআর দায়েরের সময় নিয়ে বিভ্রান্তি, সিসিটিভি ফুটেজের বেশিরভাগ অংশ না দেওয়ার মতো ঘটনার উল্লেখ করেন মালব্য।
নমুনা সঠিকভাবে সংরক্ষণ না করা, চালান ইস্যুতেও গাফিলতির অভিযোগ রয়েছে। যার সদুত্তর দিতে পারেননি রাজ্যের আইনজীবী কপিল সিবাল। শাসক দল ঘনিষ্ঠ কাউকে রক্ষা করতেই সব তথ্যপ্রমাণ লোপাট করে পাঁচ দিন পর সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সব প্রমাণ তাদের ন্যস্ত করা হয়নি বলেও আদালতে জানিয়েছে সিবিআই।
The shamelessness with which West Bengal Chief Minister Mamata Banerjee is washing her hands off and defending WB Police, whose job it is to provide basic security to on duty doctors in WB Govt hospitals, is just alarming!
— Amit Malviya (@amitmalviya) September 9, 2024
No wonder why criminals had the audacity to rape and… pic.twitter.com/P0qiOYZaIx
ঘটনাস্থলের খুব কাছেই সংস্কারকাজ চালুর কথা মনে করিয়ে অমিত মালব্য দাবি করেন, মমতা ও বিনীতের পদত্যাগ ছাড়া নিরপেক্ষ তদন্ত হতে পারে না। ইতিমধ্যেই অনেক তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী ও নগরপালের মধ্যে কথোপকথনের কল রেকর্ড জনসমক্ষে এনে এর তদন্তেরও দাবি করেন মালব্য।
MAMATA BANERJEE AND COMMISSIONER OF KOLKATA POLICE DESTROYED CRUCIAL EVIDENCE IN THE RG KAR RAPE AND MURDER CASE
— Amit Malviya (@amitmalviya) September 9, 2024
CBI’s submission in the Supreme Court has raised serious questions on the investigation of Kolkata Police, soon after the rape and murder of the woman doctor at RG…
সত্য উদ্ঘাটনে মমতা ও বিনীতের পলিগ্রাফ টেস্টের দাবিও ফের তুলেছেন মালব্য। একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের প্রশ্নে মমতা যেভাবে পুলিশকে বাঁচানোর চেষ্টা করেছেন তারও সমালোচনা করে মালব্য লিখেছেন, দুষ্কৃতীরা আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুন করতে সাহস পায়, কারণ তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাঁচাতে রয়েছেন।
বিজেপি নেতা গৌরব ভাটিয়া এক্স হ্যান্ডলে লেখেন, আমরা চাই মমতা ও বিনীত গোয়েল পদত্যাগ করুন। তাঁদের সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কল রেকর্ডও সামনে আনা হোক। মানুষ জানুক কতবার তাঁদের মধ্যে কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা দখলে রাখার বিষয়ে উদ্বিগ্ন। আমরা চাই ন্যায়বিচার।












Click it and Unblock the Notifications