মমতার বাংলায় গেরুয়া ঝড় উঠবে এবার, বিজেপির মিশন একুশের লক্ষ্যে সশরীরে অমিত
বিহারে নির্বাচনী দামামা বেজে গিয়েছে। ২০২০ শেষ হয়ে ২০২১ এলেই বাংলায় ভোট। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে বিজেপি।
বিহারে নির্বাচনী দামামা বেজে গিয়েছে। ২০২০ শেষ হয়ে ২০২১ এলেই বাংলায় ভোট। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে বিজেপি। অমিত শাহ নির্দেশ দিয়েছেন, একে করোনা তার উপর উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে, এখন ভার্চুয়াল সভার উপর জোর দিয়ে দীপাবলি মিটলেই জনসভা শুরু করুক বিজেপি।

বাংলায় গেরুয়া ঝড় কালীপুজোর পরই
শুধু বঙ্গ বিজেপিকেই এই পরামর্শ নয়, নিজেও উপস্থিত হবেন বাংলায়। বাংলায় প্রচারে ঝড় তুলতেই তিনি আসছেন কালীপুজো মিটলেই। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়ে এবং কেন্দ্রের সংস্কারমুখী বিলগুলির ইতিবাচক দিক তুলে ধরতেই গ্রাম-বাংলায় প্রচারে ঝাঁপাবে বিজেপি।

এখন ভার্চুয়াল, দীপাবলির পর জনসভা
এরই মধ্যে বঙ্গ বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান রয়েছে। ৮ অক্টোবর নবান্ন অভিযান হবে যুব মোর্চার। এছাড়া এখনও রাস্তায় নেমে কোনও প্রতিবাদ নয়, যা হবে ভার্চুয়াল সমাবেশ। কালীপুজোর পর থেকেই গোটা বাংলা চষে ফেলার ডাক দিয়েছেন অমিত শাহ।

বঙ্গ বিজেপিকে পথ দেখাতে আসছেন শাহ
দিল্লিতে টানা তিনদিন ধরে বৈঠক করেছে বিজেপি। প্রথমে নিজেদের মধ্যে বৈঠকের পর একটা সিদ্ধান্তে উপনীত হয় বঙ্গ বিজেপি। তারপর বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বাড়িতে বৈঠক হয় রাজ্যের শীর্ষ নেতাদের। এরপরই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে অমিত শাহের বৈঠক ধার্য হয়। অমিত শাহ বাংলায় এসে বৈঠক করবেন এবং বিজেপিকে পথ দেখাবেন।

উত্তর-পূর্ব হলে বাংলা নয় কেন, প্রশ্ন অমিতের
কেন্রীর য় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বাংলার দিকে বিশেষ নজর দিয়েছেন। দলের সভাপতি না হয়েও বাংলার সংগঠনকে মজবুত করতে দৃষ্টি দিয়েছেন তিনি। শাহ মনে করেন, উত্তর-পূর্ব ভারতে বিজেপির নাম-গন্ধও ছিল না। সেখানে যদি বিজেপির ক্ষমতায় আসতে পারে বাংলায় নয় কেন! বাংলাতে ক্ষমতায় আসবে বিজেপি।

তৃণমূলের রথ উল্টাতে বিজেপির পরিকল্পনা
ত্রিপুরা বিজয়, তারপর বাংলায় ২০১৯ লোকসভায় ১৮টি আসন জয় বিজেপিকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তারা ভাবতে শুরু করে দিয়েছে ২০২১-এ তারা রথ উল্টে দিতে পারে। সেই লক্ষ্যেই কোমর বেঁধেছে বিজেপি, নিজে কাঁধে দায়িত্ব রেখেছেন অমিত শাহ। সেই কারণেই তিনি বাংলায় বৈঠক করতে আসছেন। এবং বাংলায় কালীপুজোর পর গেরুয়া ঝড় তুলতে বদ্ধপরিকর হয়েছেন।












Click it and Unblock the Notifications