ঠিকানা বদল করছে বিজেপি, নতুন বছরেই নতুন অফিসে যাওয়ার সিদ্ধান্ত কেন

ঠিকানা বদল করছে বিজেপি, নতুন বছরেই নতুন অফিসে যাওয়ার সিদ্ধান্ত কেন

মুরলীধর সেন লেন থেকে অবশেষে সরে যাচ্ছে বিজেপির রাজ্য দফতর। নতুন বছরে নতুন অফিসে যাওয়ার সিদ্ধান্ত পাকা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য বিজেপি। তা নিয়ে চর্চা শুরু হয়েছ রাজনৈতিক মহলে।

ঠিকানা বদল করছে বিজেপি, নতুন বছরেই নতুন অফিসে যাওয়ার সিদ্ধান্ত কেন

জানা গিয়েছে, সম্প্রতি মুরলীধর সেন লেনের পার্টি অফিসে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করে যাওয়ার পরই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যে আসছেন। তার আগেই বিজেপির সদর দফতর নতুন ঠিকানা পেতে পারে।

বিজেপি সর্বভারতীয় সভাপতি নাড্ডা শেষবার পুরনো অফিসে পা দেওযার পর অফিস বদল হবে, নাকি তিনি নতুন অফিসেই প্রথমবার উঠবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। বিজেপি শীঘ্রই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নে। তবে মুরলীধর সেন লেন থেকে যে অফিস নতুন বছরের শুরুতেই সরছে, তা নিশ্চিত।

মধ্য কলকাতার এই পার্টি অফিস থেকেই বঙ্গে বিজেপির উত্থান শুরু হয়েছিল। বাংলায় তিনটি আসন থেকে বেড়ে ৭৭-এ পৌঁছেছিল। বিজেপি হয়েছিল বাংলার প্রধান বিরোধী দল। এখন সেই অফিস ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে। এর কারণ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

এবার কি পার্টি অফিস পরিবর্তন কেন ভাগ্য বদল ঘটাতে চাইছে বিজেপি? বিজেপি এবার বাংলায় পরিবর্তনের সরকার গড়ার পরিকল্পনা নিয়ে ময়দানে নেমেছিল। কিন্তু বিজেপির সেই ইচ্ছা অপূর্ণই রয়ে গিয়েছে। তবে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বাংলায়।

অমিত শাহ ঘরে যাওয়ার পরই বিজেপি সিদ্ধান্ত নিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বহুতল পার্টি অফিস গড়ে তোলার। কিন্তু তা গড়ে ওঠেনি। এখন সেক্টর ফাইভের ভাড়া বাড়িতে যেতে চলেছে বিজেপির রাজ্য অফিস। কেন এমন সিদ্ধান্ত ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের আগেই, তা জানিয়েছেন বিজেপি নেতা।

বিজেপির একাংশের দাবি, নয়া সাফল্যের খোঁজে নতুন অফিসে যেতে চাইছে বিজেপি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন থেকেই বাংলায় ভাগ্য বদল করতে চাইছে তারা। নতুন বছথরে মুরলীধর সেন লেন থেকে সেক্টর ফাইভে গিয়ে বিজেপি স্বপ্নপূরণ ঘটাতে চাইছে।

তবে মুরলীধর সেন লেনের অফিস একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে না। এই অফিস থেকে মালপত্র সল্টলেকের অফিসে নিয়ে যাওয়া হলেও নিয়মতি এই অফিসে আসবেন বিজেপির নেতা-কর্মীরা। নেতা-কর্মীদের যাতায়াত থাকবেই। শুধু ভাগ্য বদলই নয়, এই অফিসের পরিসর অনেক ছোটো। এখন দল অনেক বড় হয়েছে, তাই অফিস পরিবর্তন দরকার ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+