রণকৌশল বদল বিজেপির, রথ থামিয়ে এবার কোন পথে অভিযান মুকুল-দিলীপদের

কর্মসূচি নিয়ে প্রথমে উভয়ের মধ্যে মতানৈক্য দেখা দিলেও, পরে ঐক্যমত্য হয়ে তাঁরা জানিয়ে দেন শনিবার তিনঘণ্টার থানা ঘেরাও অভিযানে নামবে বিজেপি।

হাইকোর্টের নির্দেশে আগামী দু-দিন স্থগিত হয়ে গিয়েছে বিজেপির সংকল্প-যাত্রা। ফের ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বিজেপির অভিযান। তবে এই দু-দিনও বসে থাকতে চান না মুকুল রায় ও দিলীপ ঘোষ-রা। কর্মসূচি নিয়ে প্রথমে উভয়ের মধ্যে মতানৈক্য দেখা দিলেও, পরে ঐক্যমত্য হয়ে তাঁরা জানিয়ে দেন শনিবার তিনঘণ্টার থানা ঘেরাও অভিযানে নামবে বিজেপি।

রণকৌশল বদল বিজেপির, রথ থামিয়ে এবার কোন পথে অভিযান মুকুল-দিলীপদের

বিজেপির বাইক মিছিলে হামলার প্রতিবাদে আবার নবোদ্যমে বিক্ষোভ-অবস্থানে নামার সিদ্ধান্ত নিয়ে বিজেপি জানিয়ে দিয়েছে, রাজ্য প্রশাসন ও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তাঁদের লড়াই চলতে থাকবে। তাঁরা কোনওমতেই তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে আন্দোলনের পথ ছেড়ে পিছু হটবে না। বরং আন্দোলন আরও জোরদার করার চেষ্টা চালাবেন তাঁরা।

বিজেপির এই সংকল্প যাত্রা নির্ধারিত ছিল ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। সেইমতো দ্বিতীয় দিনের এই সংকল্প যাত্রা হিংসার আকার নিলে এদিন ফের মামলা গড়ায় আদালতে। আদালত আগামী দু-দিন যাত্রা স্থগিত রাখার নির্দেশ দেয়। সেইমতো ফের ১৫ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশ জারি করে হাইকোর্ট।

এদিকে এদিনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে কি না, তা নিয়ে মুকুল রায় ও দিলীপ ঘোষের মধ্যে তীব্র মতভেদ তৈরি হয়। একদিকে মুকুল রায় বলেন, 'আমাদের কর্মীরা যতই মার খাক, কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।' অন্যদিকে দিলীপ ঘোষ বলেন, 'কেন্দ্রের সহযোগিতা ছাড়া এই কর্মসূচি চালিয়ে যাওয়া সম্ভব নয়।' শেষপর্যন্ত হাইকোর্টের নির্দেশ আসার পর বিজেপি রণকৌশল বদল করে।

রণকৌশল বদলে বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, শনিবার তিনঘণ্টা রাজ্যের সমস্ত থানার সামনে বিক্ষোভ অবস্থান করবে বিজেপি। ফলে বিজেপির এই কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ্যের অবস্থা। বিজেপি চাইছে এই আন্দোলনের পথ থেকে না সরে এসে রাজ্যকে বার্তা দিতে। সেইমতোই শনিবার থানায় বিক্ষোভ-ধরনা চলবে। পরের দিনের জন্য কর্মসূচি নেওয়া হবে শনিবারের কর্মসূচির রূপায়ণের পর। তারপর ১৫ জানুয়ারি থেকে যথারীতি চলবে সংকল্প যাত্রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+