মুকুল-দিলীপ-কৈলাশ ত্রিফলা বিজেপির! একুশে কে কোন পজিশনে, তৈরি হয়েছে নয়া সমীকরণ
মুকুল-দিলীপ-কৈলাশ ত্রিফলা বিজেপির! একুশে কে কোন পজিশনে, তৈরি নয়া সমীকরণ
একের পর এক বৈঠক ডেকেও কার নেতৃত্বে বিজেপি বাংলা নির্বাচন লড়বে ঠিক করতে পারেননি নরেন্দ্র মোদী- অমিত শাহরা। দিল্লিতে দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত নিতে না পারায় অমিত শাহ কলকাতায় এসে বৈঠক করে চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন। এমনও শোনা যাচ্ছে, অমিত শাহ নিজে নেতৃত্ব দিতে পারেন বাংলায়।

সাপও মরে লাঠিও না ভাঙে
তবু বাংলার একজনকে তো সামনে রাখতে হবে। কে তিনি? তা নিয়েই বিজেপি একটা সমীকরণে পৌঁছেছে। যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, এমনই একটা পরিকল্পনা তৈরি করতে চলেছে বিজেপি। এখন বাংলায় বিজেপির দুটি মুখ হয়ে গিয়েছে। তাঁরা হলেন- মুকুল রায় ও দিলীপ ঘোষ। আর তাঁদের সমন্বয়ের জন্য ত্রিভূজের একপ্রান্তে আছেন কৈলাশ বিজয়বর্গীয়।

অ্যান্টি পিরামিড স্ট্রাকচারে বাংলায় দল
বিজেপি ঠিক করেছে তাঁরা এবার অ্যান্টি পিরামিড স্ট্রাকচারে বাংলায় দল সাজাবে। সামনে থাকবেন দিলীপ ঘোষ। তিনি বিজেপির রাজ্য সভাপতি। বাংলায় বিজেপির মুখ। আর দুই প্রান্তে থাকবেন মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়। ফুটবলের ভাষায় বললে ত্রিফলা। আক্রমণভাগে দিলীপকে রেখে একটু পিছন থেকে উইংয়ে খেলবেন মুকুল ও কৈলাশ।

সামনে দিলীপ, পিছন থেকে মুকুল-কৈলাশ
অমিত শাহ চাইছেন এভাবেই দল সাজাতে। তাহলে বঙ্গ বিজেপির কারও কোনও আপত্তি থাকবে না। আদি বিজেপিরা খুশি হবেন। যাঁরা দিলীপ ঘোষের সঙ্গে আছেন, তাঁরা বুঝবেন, তাঁদের নেতাই বিজেপির সামনের সারিতে। আর পিছন থেকে দল পরিচালনা করবেন মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়। অন্তর্কলহও মেটানো যাবে তাতে।

টিমে কে কোন পজিশনে খেলবে
এবার অমিত শাহ নিজে গুরুত্ব দিচ্ছেন বাংলাকে। তিনি নিজে দল সাজিয়েছেন। জানিয়েছেন নির্বাচনের আগে থেকে বাংলায় উপস্থিত হয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবেন। তাই তাঁর টিমে কে কোন পজিশনে খেলবে, সেটা ঠিক করাই এখন প্রধান লক্ষ্য। কারা আক্রমণভাগে আর কারা মাঝমাঠে বা রক্ষণভাগে, তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এবা আক্রমণভাগের তিন প্লেয়ারের পজিশন ঠিক হল।

মোদী-মুখ নিয়ে অমিত শাহের নেতৃত্বে লড়াই
কৈলাশ বিজয়বর্গীয় আগেই জানিয়ে দিয়েছিলেন, বাংলায় কাউকে মুখ্যমন্ত্রী মুখ করে এগনো হবে না। বাংলা বিজয়ের পর মুখ্যমন্ত্রী মুখ ঠিক হবে। বিজেপি ভোট লড়েব নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে। বাংলার বিজেপি নেতারা অমিত শাহের নেতৃত্বে এই লড়াই করবে মোদী-মুখ নিয়ে। বাংলার নেতাদের কার কোন ভূমিকা হবেন, তা স্থির করবেন অমিত শাহ। তাই তিনি কলকাতায় আসছেন শীঘ্রই।
{quiz_384}












Click it and Unblock the Notifications