বিজেপি-সিপিএমে ভাঙন ধরেছে! লোকসভার প্রার্থীর হাত ধরে দলে দলে তৃণমূলে
কংগ্রেস ছেড়েও তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত। প্রচারে নেমেই তিনি কংগ্রেসের গড়ে তৃণমূলের ভিত শক্ত করতে উঠে-পড়ে লেগেছেন। সিপিএম ও বিজেপিতে ফাটল ধরিয়ে দিয়েছেন তিনি।
গতবার কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মৌসম বেনজির নুর। এবার তিনি তৃণমূলের টিকিটে এই উত্তর মালদহেরই প্রার্থী। কংগ্রেস ছেড়েও তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত। প্রচারে নেমেই তিনি কংগ্রেসের গড়ে তৃণমূলের ভিত শক্ত করতে উঠে-পড়ে লেগেছেন। সিপিএম ও বিজেপিতে ফাটল ধরিয়ে দিয়েছেন তিনি। দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে।

প্রাক্তন প্রধান তৃণমূলে
সোমবার হরিশ্চন্দ্রপুর ব্লকের কুশিদা অঞ্চলের প্রাক্তন প্রধান মনোজকুমার অধিকারী শতাধিক কর্মী নিয়ে যোগ দেন তৃণমূলে। বিজেপির যুব মোর্চা ও সিপিএমের কর্মীরাও এদিন মৌসম বেনজির নুরের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

মৌসমের হাত থেকে পতাকা
মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়েই এই যোগদান কর্মসূচি হয়। মৌসম নিজে পতাকা তুলে দেন দলত্যাগী নেতা-কর্মীদের হাতে। তৃণমূলে যোগদান করে তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তাঁরা দলবদল করলেন।

মৌসম উবাচ
মৌসম বলেন, লোকসভা ভোটের মুখে যোগদানের ফলে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হল। রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করেই তিনি জিতবেন, এ ব্যাপারে তিনি নিশ্চিত। মালদহের মানুষ আমার সঙ্গে রয়েছেন। অন্য দলের কর্মী-সমর্থকরাও আসছেন। তাঁরাও চাইছেন এলাকার উন্নয়ন হোক।

প্রচারে ঝড় মৌসমের
উল্লেখ্য, উত্তর মালদহ কেন্দ্রে একমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। অন্য কোনও দল এথনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। ফলে একাই প্রচারে ঝড় তুলছেন মৌসম। অন্য দল এখনও সেভাবে প্রচারেই নামতে পারেনি।












Click it and Unblock the Notifications