৪৮ ঘণ্টার মধ্যেই প্রার্থী ঘোষণা তৃণমূলের, বিজেপি-কংগ্রেস-সিপিএম এখনও বিশ বাঁও জলে

লোকসভার ভোট নির্ঘণ্ট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস, তখন বিজেপি ব্যস্ত দলবদলে।

লোকসভার ভোট নির্ঘণ্ট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস, তখন বিজেপি ব্যস্ত দলবদলে। আর সিপিএম ও কংগ্রেস জোট-জটে আটকে থেকে পিছিয়ে দিয়েছে প্রার্থী প্রকাশের দিনক্ষণ। এই অবস্থায় প্রতিদ্বন্দ্বী তিন দলের থেকে অনেকটাই এগিয়ে থাকল তৃণমূল কংগ্রেস।

৪৮ ঘণ্টায় প্রার্থী তৃণমূলের, বিজেপি-কংগ্রেস-সিপিএমের কবে

বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমাদেরও প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে দু-একদিনের মধ্যে। সেই প্রার্থী তালিকাতেও চমক থাকবে। অপেক্ষা করুন। তারপরই আপনারা দেখতে পাবেন কারা স্থান পেতে চলেছে প্রার্থী তালিকায়। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর অনেকের রাতের ঘুম উড়ে যাবে।

দিলীপ ঘোষ বলেন, আজ সৌমিত্র, তো কাল অনুপম, এমন অনেকেই আসছে বিজেপিতে। শুধু তৃণমূল নয়, কংগ্রেস-সিপিএম ভেঙেও বিজেপিতে আসছে। আসলে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে দিয়েছে। আগামী দিনে আরও অনেক চমক দেখবেন। তাই প্রার্থী তালিকা প্রকাশ কদিন পরেই।

এদিকে সিপিএম তাদের প্রার্থী তালিকা প্রকাশের কথা জানিয়ে ছিল বুধবার। কিন্তু তারা আরও তিনদিন পিছিয়ে প্রার্থীর নাম ঘোষণা করতে চাইছে। আসলে এখনও কংগ্রেসের সঙ্গে সমঝোতার জট কাটেনি। তাই বিলম্ব। কংগ্রেসও সমঝোতার অপেক্ষায় বসে আছে। সমস্ত দল যখন অগোছালো, তখন আগেভাগে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিল তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+