সন্দেশখালি প্রসঙ্গে মিথ্যা গল্প ছড়াচ্ছে বিজেপি, সিপিএম, কটাক্ষ তৃণমূলের

সন্দেশখালি ইস্যুতে সপাটে ব্যাট করল তৃণমূল। সাংবাদিক বৈঠক করে বিজেপি, সিপিএমের উপর চক্রান্ত, মিথ্যাচারের অভিযোগ করলেন। পাশাপাশি সুকান্ত মজুমদারের অসুস্থ হওয়ার বিষয় নিয়েও কটাক্ষ করল।

সরস্বতী পুজোর সকাল থেকেও রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে সন্দেশখালি ইস্যু। সুকান্ত মজুমদারকে পুলিশ সন্দেশখালি যেতে দেয়নি। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তৃণমূল কংগ্রেস বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করলেন৷

Kunal Ghosh

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ, মন্ত্রী শশী পাঁজা সাংবাদিক বৈঠক করেন। সন্দেশখালি প্রসঙ্গে বিরোধীরা মিথ্যাচার করছেন। রোজ মিথ্যা কথা প্রচার করছেন বিজেপি ও সিপিএমের নেতারা। সন্দেশখালিতে মহিলাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। ধর্ষণ, শ্লীলতাহানির একাধিক ঘটনা ঘটেছে। এমনই অভিযোগ সামনে আসছে। শাসক দল তৃণমূল কংগ্রেস নেতাদের উপরে অভিযোগের আঙুল উঠেছে।

এইসব অভিযোগকে গায়ে মাখতে রাজি নয় তৃণমূল। এমন কিছুর অভিযোগ সামনে আসছে না। মহিলা কমিশনও এমন কোনও অভিযোগ পায়নি। দাবি তৃণমূলের। সন্দেশখালিতে কোনও হিংসার ঘটনা হয়ে থাকলেও তা পারিবারিক। এলাকায় প্রভাব বিস্তারের বিষয়। সেইসব ঘটনা তদন্ত সাপেক্ষ। এমনই দাবি কুণালের।

তৃণমূল এলাকায় দীর্ঘ সময় ধরে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ আসছে৷ সন্দেশখালি এলাকায় সিপিএমের বিধায়ক নিরাপদ সর্দার ছিলেন। তিনি কেন অভিযোগ করেননি তাঁর বিধায়ক থাকাকালীন? কেন বিজেপি এতদিন পর অভিযোগ করছে? প্রশ্ন তৃণমূলের।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন সন্দেশখালি ইস্যুতে। তিনি বাংলায় ধর্মীয় বিভেদ ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন। মিথ্যা কথা বলা হচ্ছে। সেজন্য অভিযোগ করে এইসব নেতৃত্বকে গ্রেফতার করা উচিত। এমনই কড়া আক্রমণ তৃণমূলের।

সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়টি নিয়েও কটাক্ষ করা হয়েছে। সন্দেশখালি বিষয় নিয়ে মিথ্যা গল্প বানাচ্ছে বিরোধীরা। এমনই দাবি তৃণমূল নেতৃত্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+