মমতা 'দুর্গা', আর মোদী 'মহিষাসুর', পুরভোটে তৃণমূলের পোস্টারে প্রবল আপত্তি জানিয়ে কমিশনে বিজেপি

মমতা 'দুর্গা', আর মোদী 'মহিষাসুর', পুরভোটে তৃণমূলের পোস্টারে প্রবল আপত্তি জানিয়ে কমিশনে বিজেপি

পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পোস্টার ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহিষাসুর রূপে দেখানো হয়েছে। আর মহিষাসুরকে বধ করছেন দুর্গা। এই নিয়ে নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। বঙ্গ বিজেপির অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হিন্দু সনাতন ধর্মকে অবমাননা করেছে তৃণমূল কংগ্রেস।

পোস্টার বিতর্ক

পোস্টার বিতর্ক

সামনেই রাজ্যের জেলায় জেলায় পুরসভা ভোট। তার প্রচার চলছে জোর কদমে। ওয়ার্ডে ওয়ার্ডে ভরে গিয়েছে পোস্টার, ব্যানার, পতাকায়। তারই মধ্যে মদনপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিমা সাহার প্রচারে পোস্টার ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। এক নম্বর ওয়ার্ডের প্রার্থী অনিমা সাহা। তার সমর্থনে এলাকায় যে পোস্টার দেওয়া হয়েছে। তাতে দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা রূপে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে মহিষাসুর রূপে। তাই নিয়ে বিতর্ক চরমে উঠেছে।

কমিশনে বিজেপি

কমিশনে বিজেপি

তৃণমূল কংগ্রেের এই পোস্টার ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে এলাকায়। স্থানীয় বিজেপি প্রার্থী বিপুল আর্য অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস এরকম পোস্টার তৈরি করে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপমানই করছেন না, তাঁরা সনাতন ধর্মেরও অপমান করছেন। এই নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়ে গিয়েছে মদনপুরে। বিজেপি প্রার্থী জানিয়েছেন এই পোস্টারের প্রবল বিরোধিতা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।

তৃণমূলের পাল্টা দাবি

তৃণমূলের পাল্টা দাবি

এই পোস্টার বিতর্ক যখন চরমে তখন তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিমা সাহা নিজে দাবি করেছেন, তিনি এই পোস্টারের বিষয়ে কিছু জানেনই না। এই ধরনের পোস্টার যে তাঁর প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে সেসম্পর্কে তিনি কিছুই জানেন না। কারা এই পোস্টার দিয়েছে সেকথাও আমরা কেউ জানিনা বলে মন্তব্য করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থীর পাল্টা দাবি আগে একথা জানলে তিনি এই ধরনের পোস্টার কিছুতেই লাগাতে দিতেন না।

পুরভোটে দলিয় কোন্দলে জেরবার তৃণমূল

পুরভোটে দলিয় কোন্দলে জেরবার তৃণমূল

এদিকে পুরভোটে প্রার্থী ঘোষণার পর থেকেই জেলায় জেলায় অসন্তোষ শুরু হয়েছে। টিকিট না পেয়ে অনেকেই নির্দল প্রার্থী হিসেবে নিজ নিজ কেন্দ্রে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত চরম পথ বেছে নিয়েছে শাসক দল। ৭ জেলায় মোট ৪৪ জন নির্দল প্রার্থী এবং বিক্ষুব্ধ নেতাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। তাঁদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না বলেও বার্তা দিয়েছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+