পাপিয়ার উপর হামলার অভিযোগ নিয়ে কমিশনে বিজেপি, খোঁজ নিলেন কৈলাশ বিজয়বর্গীয়

পাপিয়ার উপর হামলার অভিযোগ নিয়ে কমিশনে বিজেপি, খোঁজ নিলেন কৈলাশ বিজয়বর্গীয়

পাপিয়া অধিকারীর আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। পাপিয়া অধিকারীকে ফোন করেন কৈলাশ বিজয়বর্গীয়। উলুবেড়িয়ায় আক্রান্ত দলীয় কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে আক্রান্ত হন পাপিয়া অধিকারী। তাঁকে চড় মারা হয়। বাঁশ নিেয় তেড়ে আসেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। দেহরক্ষীর চেষ্টায় কোনও মতে রক্ষা পান পাপিয়া অধিকারী।

পািপয়া অধিকারীকে চড়

পািপয়া অধিকারীকে চড়

হাওড়ার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে আক্রান্ত বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গেলে পাপিয়া অধিকারীর উপর চড়াও হন তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রকাশ্যে পািপয়া অধিকারীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এমনকী পাপিয়া অধিকারীকে প্রকাশ্যে চড়ও মারা হয় বলে অভিযোগ। মহিলা প্রার্থীর উপর এই ধরনের হামলার তীব্র নিন্দা করেছে বিজেপি।

কমিশনে নালিশ

কমিশনে নালিশ

পাপিয়া অধিকারীর উপর হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। পাপিয়া অধিকরী নিজেও এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছে। সঙ্গে সঙ্গে পাপিয়া অধিকারীকে ফোন করে খোঁজ নেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। শাসক দলের বিরুদ্ধে ভোটে হিংসা চালানোর অভিযোগ করেছেন পাপিয়া অধিকারী।

শ্যামপুরে আক্রান্ত তনুশ্রী

শ্যামপুরে আক্রান্ত তনুশ্রী

শ্যামপুরে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। সেখানে বাসিন্দারা তনুশ্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তাঁকে দেখে বাঁশ নিয়ে তেড়ে যায় বলে অভিযোগ। শ্যামপুরের ঘটনারও তীব্র নিন্দা করেছে বিজেপি। এদিকে আবার বাগনানে বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে বলে অভিযোগ।

তৃণমূলকে চ্যালেঞ্জ পাপিয়ার

তৃণমূলকে চ্যালেঞ্জ পাপিয়ার

এই ঘটনায় পাপিয়া অধিকারী অনেকটাই স্তম্ভিত। তিনি বলেছেন মহিলা প্রার্থীর উপর যেভাবে হামলা চালানো হয়েছে তা নজির বিহীন। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাঁদের যেন শুভ বুদ্ধির উদয় হয় এমনই মন্তব্য করেছেন পাপিয়া অধিকারী। তৃতীয় দফার ভোটে জায়গায় জায়গায় নজির বিহীন ভাবে হামলা চালানো হয়েছে প্রার্থীদের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+