পুরভোটে কাদের প্রার্থী করা হবে, কাদের করা হবে না, এক শর্তে স্পষ্ট করল বিজেপি
পুরভোটে কাদের প্রার্থী করা হবে, আর কাদের করা হবে না, তা চূড়ান্ত করে দিল বিজেপি। বিজেপির জলপাইগুড়ি ও কোচবিহার জেলা নেতৃত্বে এই মর্মে তাঁদের অবস্থান স্পষ্ট করে দিল।
পুরভোটে কাদের প্রার্থী করা হবে, আর কাদের করা হবে না, তা চূড়ান্ত করে দিল বিজেপি। বিজেপির জলপাইগুড়ি ও কোচবিহার জেলা নেতৃত্বে এই মর্মে তাঁদের অবস্থান স্পষ্ট করে দিল। দুই জেলা নেতৃত্ব স্পষ্ট করে দেয়, কারও যদি চিটফান্ড-যোগ থাকে, তবে তাঁদের কোনওমতেই টিকিট দেওয়া যাবে না।

নিষ্কলঙ্ক লোক চায় বিজেপি
বিজেপির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কারও যদি বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে কোনও যোগাযোগ থাকে, তবে বিজেপি তাঁদের প্রার্থী করবে না। প্রার্থী করার জন্য নিষ্কলঙ্ক লোক চায় বিজেপি, বিজেপি স্পষ্ট করে দিয়েছে তাঁদের রণনীতি। এছাড়া প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন শর্ত তুলে ধরা হয়।

প্রস্তুতি সেরে রাখছে বিজেপি
সম্ভবত এপ্রিলেই ভোটের ঘণ্টা বেজে যাবে। সেক্ষত্রে এখন থেকেই সমস্ত প্রস্তুতি সেরে রাখছে বিজেপি। বিজেপি বলে দিয়েছে, শুধু চিটফান্ড দুর্নীতি নয়, নীরাঘটিত কোনও কাজে বা কোনও মামলায় যুক্ত থাকলেও তাঁর টিকিট মিলবে না। মোট কথা স্বচ্ছতাকেই প্রাধান্য দিচ্ছে গেরুয়া শিবির।

চিটফান্ড ইস্যুতে বিজেপির অবস্থান
চিটফান্ড ইস্যুতে বিজেপি বারবার অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে। তাই পুরভোটে যাতে তাঁদেরকে পাল্টা আঘাত না করতে পারে তৃণমূল, সেজন্যই এই প্রতিরোধমূলক ব্যবস্থা। কোনও দাগী প্রার্থী না করে, বিজেপি তাই স্বচ্ছ কাউকে প্রার্থী করতে চাইছে। তাহলে তৃণমূল অন্তত চিটফান্ড নিয়ে বিজেপিকে নিশানা করতে পারবে না।

চিটফান্ডের দাগ লাগাতে চায় না বিজেপি
বিজেপি কোনওভাবেই চায় না চিটফান্ডের দাগ তাঁদের গায়ে লাগুক। কিন্তু শীর্ষসারির অনেক নেতা-নেত্রীকে নিয়ে যে সেই প্রশ্ন থেকেই যায়, সেই দাগ বিজেপি তুলবে কী করে! বিজেপি চাইছে তৃণমূলকে চিটফান্জ ইস্যুতে বেকায়দায় ফেলতে। কিন্তু তৃণমূলও তৈরি তাঁদের পাল্টা দিতে।












Click it and Unblock the Notifications