বিজেপির পরাজিত প্রার্থী অসুস্থ মানস সাহার মৃত্যু, হামলার অভিযোগে সিবিআই তদন্ত দাবি

বিজেপির পরাজিত প্রার্থী অসুস্থ মানস সাহার মৃত্যু, হামলার অভিযোগে সিবিআই তদন্ত দাবি

ঠাকুরপুকুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হল মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী ধূর্জটি সাহা ওরফে মানস সাহার (manas saha)। ভোট গণনার দিন তাঁকে ভোটে গণনা কেন্দ্রের সামনেই তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। এদিন সকালে ঠাকুরপুকুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বাড়ি এবং পরিবারের তরফে মৃতের ময়নাতদন্তের দাবি করার পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। এব্যাপারে তৃণমূল কিংবা গিয়াসুদ্দিন মোল্লার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 ২ মে হামলা

২ মে হামলা

২ মে রাজ্যের অন্য জায়গার মতোই ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্র করা হয়েছিল। সেখানে মগরাহাট পশ্চিম কেন্দ্রের গণনা চলছিল। দুপুরের করে গণনা কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা দেখা দেয়। বিজেপি প্রার্থী মানস সাহা গণনা কেন্দ্র থেকে বেরোতেই তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত ছিল বলে অভিযোগ তখনই করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের আরও অভিযোগ ছিল গিয়াসুদ্দিন মোল্লার বাহিনী মানস সাহা ব্যাপক মারধর করেছিল এবং মাথায় আঘাত করেছিল।

 দীর্ঘদিন ভর্তি ছিলেন মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে

দীর্ঘদিন ভর্তি ছিলেন মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে

পরিবার ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২ মের হামলার ঘটনায় মাথায় আঘাতের কারণে মানস সাহাকে একমাসেরও বেশি সময় মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। খানিক সুস্থ হওয়ার পর তাঁকে বাড়িতে ছাড়া হয়েছিল। তবে অনেক কিছুই তিনি নিজে থেকে করতে পারতেন না। গত সোমবার অসুস্থ হয়ে পড়লে মানস সাহাকে ঠাকুরপুকুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

বিজেপি প্রার্থীর মৃত্যু

বিজেপি প্রার্থীর মৃত্যু

পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন মানস সাহাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা হয়েছিল। তাঁদের কথা অনুযায়ী, চিকিৎসরা ৯.২০ নাগাদ তাঁকে ছুটি দেওয়ার কাগজও তৈরি করেন। কিন্তু সেই সময়ের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন মানস সাহা। তাঁকে সঙ্গে সঙ্গে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। ১০.৫৫-তে তাঁর মৃত্যু হয়। এদিন খবর পাওয়ার পরেই ঠাকুরপুকুরের হাসপাতালে যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পরিবার ও বিজেপির তরফে এই মৃত্যুর ঘটনাকে ভোট পরবর্তী হিংসার ঘটনার অন্তর্ভুক্ত করে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। পাশাপাশি সেই সময় যাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছিল, তাঁদের গ্রেফতারের দাবিও করা হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, থানায় অভিযোগ না করা হলেও, তারা তফশিলি কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন। মৃতের স্ত্রী এদিন অভিযোগ করেছেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা এবং মুজিবর রহমানের বিরুদ্ধে।

মগরাহাট পশ্চিম কেন্দ্রের ফলাফল

মগরাহাট পশ্চিম কেন্দ্রের ফলাফল

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী গিয়াসুদ্দিন মোল্লা বিজেপির ধূর্জটি সাহা ওরফে মানস সাহাকে প্রায় ৪৬ হাজার ভোটে পরাজিত করেন। প্রাপ্ত ভোটের নিরিখে প্রায় ৫০ শতাংশ পেয়েছিলেন গিয়াসুদ্দিন মোল্লা। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন প্রায় ২৬ শতাংশ ভোট। এই কেন্দ্রে তৃতীয় স্থানে ছিলেন সংযুক্ত মোর্চার সমর্থিত আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম মোল্লা। তিনি পেয়েছিলেন প্রায় ২১ শতাংশ ভোট। এই মইদুল ইসলাম মোল্লা শিক্ষক নেতা। তিনিই বর্তমানে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে মামলা করেছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+