করোনা কাটিয়ে ফের ফর্মে নাড্ডা, জানুয়ারিতেই রাজ্য সফরে, অমিতের আগেই কলকাতায় বিজেপি নেতা
করোনা কাটিয়ে ফের ফর্মে নাড্ডা, জানুয়ারিতেই রাজ্য সফরে, অমিতের আগেই কলকাতায় বিজেপি নেতা
ফের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। করোনা সংক্রমণ কাটিযে অনেকটাই সুস্থ এখন তিনি। তবে দীর্ঘ বিশ্রাম নেওয়ার ফুরসত নেই। পাখির চোখ এখন একুশের ভোট। বাংলা দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। জানুয়ারিতে অমিত শাহের কলকাতা সফরের আগেই তাই কলকাতায় আসছেন জেপি নাড্ডা। ৯ জানুয়ারি কলকাতায় আসার কথা তাঁর। থাকবেন ২ দিন। এই ২ দিনের সফরে রাজনৈতিক সভা করার কথা রয়েছে তাঁর।

ফের রাজ্যে আসছেন নাড্ডা
ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী ৯ জানুয়ারি কলকাতায় আসার কথা তাঁর। থাকবেন ২ দিন। এই দুদিনে একধিক কর্মসূচি রয়েছে তাঁর। দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা নাড্ডার। রয়েছে একটি রাজনৈতিক সভাও। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর প্রথম রাজ্য সফরে আসছেন নাড্ডা। তাই এবারের সাংগঠনিক বৈঠকে ফোকাসে যে থাকবেন শুভেন্দু অধিকারী তাতে কোনও সন্দেহ নেই।

করোনা থাবা নাড্ডার
রাজ্য সফর সেরে দিল্লিতে ফিরে যাওয়ার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উপসর্গ কম থাকায় বাড়িতেই ছিলেন নাড্ডা। প্রসঙ্গত উল্লেখ্য ডায়মন্ড হারবারে সভা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। পুলিসের দাবি ছিল কোনও ঘটনাই ঘটেনি। এই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অমিত শাহ রিপোর্ট তলব করেন পুরো ঘটনার। আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে কেন্দ্র রাজ্য বিবাদ চরমে ওঠে।

রাজ্যে আসছেন অমিত শাহ
নাড্ডা চলে যাওয়ার পর পরই রাজ্যে আসছেন অমিত শাহ। স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারি রাজ্যে আসার কথা অমিত শাহের। স্বামী বিেবকানন্দের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ১৯ ডিসেম্বর রাজ্যে এসে কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্মভিটে পরিদর্শনে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে শিব মন্দিরে পুজো দিয়েছিলেন। বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন সন্ন্যাসীদের সঙ্গে।

বাংলার সংস্কৃতি নিয়ে রাজনীতির অভিযোগ
অমিত শাহে ও জেপি নাড্ডার বারবার রাজ্য সফরে আসা নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে বাইরের সংস্কৃতির আমদানি করা হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের সভা থেকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাংলার মণীষিদের অপমান করছে বিজেপি। বাংলাকে বারবার অপমান করা হচ্ছে। এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications