ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনার দাবিতে বিধানসভায় তুমুল হট্টগোল বিজেপির, স্লোগান শুভেন্দু অধিকারীর

বিধানসভায় আলোচনার প্রথম দিনেই নিজেদের অবস্থান জানান দিলেন, শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) নেতৃত্বে বিজেপির (bjp) বিধায়করা। ভোট পরবর্তী হিংসা (post poll incident) নিয়ে আলোচনার দাবি করে মুলতুবি প্রস্তাব আনতে চা

বিধানসভায় আলোচনার প্রথম দিনেই নিজেদের অবস্থান জানান দিলেন, শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) নেতৃত্বে বিজেপির (bjp) বিধায়করা। ভোট পরবর্তী হিংসা (post poll incident) নিয়ে আলোচনার দাবি করে মুলতুবি প্রস্তাব আনতে চান তাঁরা। যদিও অধ্যক্ষ (speaker) বিমান বন্দ্যোপাধ্যায় তার অনুমতি না দেওয়ায় তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী।

বিজেপির মুলতুবি প্রস্তাব

বিজেপির মুলতুবি প্রস্তাব

এদিন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিরোধী বিজেপি। পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানান বিজেপির সদস্যরা। কিন্তু অধ্যক্ষ তাতে অনুমতি না দেওয়ায় উঠে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির সদস্যরা।

অধ্যক্ষের অবস্থান

অধ্যক্ষের অবস্থান

মঙ্গলবার বিধানসভা বসার শুরুতেই রাজ্যপালের ভাষণের ওপরে জবাবি ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু অধ্যক্ষ বিধানসভায় প্রবেশের পরেই বিরোধীরা মুলতুবি প্রস্তাব আনার দাবিতে, অধ্যক্ষ বলেন রাজ্যপালের ভাষণের ওপরে যখন তাঁদের বলার সময় আসবে, তখন তাঁরা প্রস্তাব উত্থাপন করতে পারবেন। সেই সময় অধ্যক্ষের অনুরোধে বিক্ষোভ থামান বিজদেপি সদস্যরা।

একাধিক ইস্যুতে রাজ্যকে নিশানা মিহির গোস্বামীর

একাধিক ইস্যুতে রাজ্যকে নিশানা মিহির গোস্বামীর

রাজ্যপালের ভাষণের ওপরে বলার ক্ষেত্রে এদিন শুরুতেই ছিল বিজেপির মিহির গোস্বামীর নাম। তিনি রাজ্য সরকারকে নারী নির্বাযতন থেকে কাটমানি, বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করেন। দেবাঞ্জন দেবের ভুয়ো টিকাকরণের কথাও তুলে ধরেন তিনি। বলে ভুয়ো আইএএস তথা কর্পোরেশনের আধিকারিক সেজে টিকা দিয়েছে। কিন্তু তা রাজ্যপালের ভাষণে উল্লেখ নেই। শাসকদলের বিধায়কের সঙ্গে অভিযুক্ত দেখা গেলেও রাজ্য সরকার কি বিষয়টি নিয়ে কিছুই জানে না, প্রশ্ন করেন তিনি। মিহির গোস্বামী বলেন ভুয়ো ভ্যাকসিন দেওয়ার নাম করে বাংলা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, সরকারের দেওয়া তথ্য অসত্য। বিজেপির এই বিধায়কের দাবি করোনায় মৃত্যু নিয়েও ধাপ্পা দিচ্ছে রাজ্য সরকার। তৃণমূল সরকারকে ভুয়ো সরকার এবং কাটমানির সরকার বলে আক্রমণ করেন তিনি।

 বিজেপিকে নিশানা তৃণমূল বিধায়কের

বিজেপিকে নিশানা তৃণমূল বিধায়কের

পরে বলতে উঠে তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী বলেন বিধানসভায় প্রথম দিন থেকেই অস্থিরতা তৈরি করেছে বিজেপি। তিনি বলেন, তাদের লড়াই রাজনৈতিক দল ছাড়াও অশিক্ষার বিরুদ্ধেও। তিনি দাবি করেন, বিজেপির প্রচেষ্টা সত্ত্বেও বাংলার মানুষ তৃণমূলকে মর্যাদা দিয়েছে। পাল্টা তিনি অভিযোগ করেন কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না। বিজেপির অভিযোগকে তিনি কুৎসা বলে বর্ণনা করেন। বলেন, ভুয়ো খবর, জাল ভিডিও নিয়ে প্রচার করেছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+