রাজধানীতে কুপোকাত হয়ে মমতার বাংলায় কৌশল বদল বিজেপির! একুশের লড়াই অন্যমাত্রায়
দিল্লির নির্বাচনে কুপোকাত হয়েছে বিজেপি। এই অবস্থায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কৌশল বদল করছে গেরুয়া শিবির।
দিল্লির নির্বাচনে কুপোকাত হয়েছে বিজেপি। এই অবস্থায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কৌশল বদল করছে গেরুয়া শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন, তিনি আসন্ন ভোটগুলিতে বিজেপির বিরুদ্ধে সিএএ-এনআরসিকেই ইস্যু করবে। তাই বিজেপি মমতার বিরুদ্ধে লড়াইয়ে মোদী-শাহকেই সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মমতার আক্রমণের জবাবে
সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় জনসংখ্যা নিবন্ধকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক ভূমিকা নিয়েছেন। এর বিরুদ্ধে বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এগিয়ে দিচ্ছেন কাউন্টার করার জন্য। তিনি মার্চ মাসে বঙ্গ সফরে আসবেন। এবং মমতার আক্রমণের জবাব দেবেন।

বাংলার জন্য কৌশল বদল
বিজেপি সূত্রে জানা গেছে, দিল্লি নির্বাচনে দল হতাশজনক ফলের পর বাংলার জন্য কৌশল বদল করা হয়েছে। প্রথমে ঠিক হয়েছিল হেভিওয়েট কেন্দ্রীয় নেতাদের বাংলায় প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে নেওয়া সেই সিদ্ধান্ত বদলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, অমিত শাহ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলায়।

২০২১ লোকসভা নির্বাচনের লক্ষ্যে
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলার জন্য অমিত শাহ বা নরেন্দ্র মোদীর মতো নেতা দরকার বলে মনে করে বিজেপি। তাই ২০২১ লোকসভা নির্বাচনের আগে এবং সামনে ২০২০ পুরসভা ভোটকে মাথায় রেখে অমিত শাহকেই পাঠানো হচ্ছে মমতার দাবিকে নস্যাৎ করতে। এবং বিজেপিকে সঠিক পথ দেখাতে।

মমতার মোকাবিলায় বিজেপি
গত ডিসেম্বরে সিএএ পাসের পর থেকেই বাংলার মুখ্যমন্ত্রী প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে রাস্তায় নেমেছেন। তিনি চাইছেন সিএএ-এনআরসি প্রতিবাদকে জন-আন্দোলনে রূপ দিতে। জনগণকে এর বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন। আহ্বান জানিয়েছেন কেউ যেন কোনও প্রমাণ না দেখান।

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর বাংলার বিজেপি নেতৃত্বেও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। ভোট ম্যানেজাররা বিভক্ত হয়ে পড়েছেন, তারা কোনপথে এগোবেন বুঝতে পারছেন না। এই অবস্থায় অমিত শাহকে বাংলায় পাঠিয়ে সঠিক পথ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্থির করে দেবেন বিজেপি কোন পথ ধরে এগোবে বাংলায়।












Click it and Unblock the Notifications