BJP: বিজেপির জেলা সংগঠনের পরিকাঠামো বদল, কোন কোন জেলায় বদলে গেল সভাপতির মুখ

লোকসভা নির্বাচনের আগে বিজেপি সাংগঠনিক রদবদল করল। বদল হল জেলা সংগঠনের পরিকাঠামোতেও। শুধু জেলা সভাপতিই রদবদল করা হল না বিভিন্ন জেলায় বিজেপি সাংগঠনিক জেলার সংখ্যাও বৃদ্ধি করল লোকসভা নির্বাচনের আগে। বিজেপির সাংগঠনিক জেলা ৪১ থেকে বেড়ে হল ৪৩।

রবিবার পশ্চিমবঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেলে নয়া জেলা সভাপতিদের নাম প্রকাশ করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মণ্ডল ৪৩ জেলা সভাপতির নাম জানিয়ছেন। তাঁদের মধ্যে অনেকে রয়েছেন পুরনো মুখ, আবার অনেককে বদল করা হয়েছে। মোট ১১ জন জেলা সভাপতিকে বদলে দেওয়া হয়েছে এদিন।

BJP

তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজ্যের সাংগঠনিক ক্ষেত্রে দুটি পরিবর্তন। বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা ছিল ৪১, তা বেড়ে এখন হয়েছে ৪৩। মুর্শিদাবাদে এতদিন ২টি সাংগঠনিক জেলা ছিল। তা হল উত্তর মুর্শিদাবাদ ও দক্ষিণ মুর্শিদাবাদ। এখন সেখানে তিনটি সাংগঠনিক জেলা করা হয়েছে।

মুর্শিদাবাদে নতুন সাংগঠনিক জেলা হয়েছে জঙ্গিপুর। এই জেলায় সভাপতি হয়েছেন ধনঞ্জয় ঘোষ। আরও একটি জেলার সংখ্যা বাড়ানো হয়েছে। সেটি হচ্ছে যাদবপুর সাংগঠনিক জেলা। এই জেলার সভাপতি করা হয়েছে কুন্তল চৌধুরীকে। এছাড়া বাকি ৪১টি জেলার মধ্যে ১১টিতে বদল করা হয়েছে।

এতদিন দুই বিধায়ক জেলা সভাপতি পদে ছিলেন। সেই সংখ্যাটা বাড়ানো হয়েছে এবার। আরও পাঁচ জন বিধায়ককে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এবার আলিপুরদুয়ারের জেলা সভাপতি করা হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে। এছাড়া তাপসী মণ্ডল, অমরনাথ শাখা, অরূপকুমার দাস ও বিমান ঘোষ জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন।

বিজেপির জেলা সভাপতি পদে কিছু তাৎপর্যপূর্ণভাবে কিছু বদল এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে শুভেন্দু অধিকারীর হোম ডিস্ট্রিক্ট কাঁথি সাংগঠনিক জেলায়। সেখানে শুভেন্দু অনুগামী নেতাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নয়া সভাপতি হয়েছেন অরূপকুমার দাস।

তমলুক জেলার বিজেপির জেলা সভাপতি হলেন তাপসী মণ্ডল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি করা হয়েছে অমরনাথ শাখাকে। আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন বিমান ঘোষ। হাওড়া সদরের জেলা সভাপতি হয়েছেন রমাপ্রসাদ ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+