মুকুলকে নিয়ে কী ভাবনা বিজেপির! মনোভাব বুঝতে আসরে কেন্দ্রীয় নেতারা

মুকুল রায় ইস্যুতে বিজেপির সবপক্ষের নেতার সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় নেতারা রিপোর্ট তৈরি করে পেশ করবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত।

মুকুল রায়কে নিয়ে বিজেপির অবস্থান কী হবে? মুকুল রায় যদি বিজেপিতে যোগ দেন তাঁর সার্বিক প্রভাব কী হতে পারে? এসব নিয়েই মনোভাব আঁচ করতে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় নেতারা। তড়িঘড়ি এই বৈঠকের কারণ, বিজেপির একটি অংশ মুকুল রায়কে দলে নেওয়ার ব্যাপারে এখনও গররাজি। কোনওভাবেই যাতে মুকুল রায়ের অন্তর্ভুক্তি দলে বুমেরাং হয়ে দেখা না দেয় সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

মুকুলকে নিয়ে কী ভাবনা বিজেপির! মনোভাব বুঝতে আসরে কেন্দ্রীয় নেতারা

এদিন বিজেপি রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের মনোভাব আঁচ করতে চাইছে কেন্দ্রীয় নেতারা। বিজেপির সবপক্ষের নেতার সঙ্গেই আলোচনা করবেন তাঁরা। তারপর রিপোর্ট তৈরি করে জমা দেবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে। মুকুল রায়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারপরই।

তৃণমূল ছাড়ার পর থেকেই মুকুল রায়ের বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা চলছে। তাঁকে দলে নিলে কোনও প্রভাব পড়তে পারে কি না, তা নিয়ে বিজেপি ধন্দে পড়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতারা এ ব্যাপারে মনোভাব বুঝে এগোতে চাইছেন। মুকুল রায়কে নিয়ে বিজেপির আপত্তির প্রধান কারণ তাঁর সারদা-যোগ। তারপর এতদিনের বিজেপি কর্মীরা আঘাত পান, তা কোনওমতেই চান না কেন্দ্রীয় নেতারা।

বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, সুরেশ পূজারি, অর্জুন মেঘওয়াল-রা কলকাতায় হাজির হয়ে বৈঠক করেছেন বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে। শুধু মুকুল রায় ইস্যু নিয়েই এই বৈঠক নয়। লোকসভার নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখাও এই বৈঠকের অংশ। আর সেখানে মুকুল রায় ইস্যুও একটা বড় ফ্যাক্টর। সবকিছুকে নিয়েই একটি সুনির্দিষ্ট রণনীতি তৈরি করাই লক্ষ্য বিজেপির

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+