আপ অফিসে গিয়ে ভোট প্রার্থনা বিজেপি প্রার্থীর! দিল্লি বিধানসভা নির্বাচনে উত্তেজনা তুঙ্গে

ভোট প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির কার্যালয়ে গেলেন হরি নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাজিন্দর পাল সিং বাগ্গা। তিনি আপের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে ভোট প্রার্থনা করেন।

ভোট প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির কার্যালয়ে গেলেন হরি নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাজিন্দর পাল সিং বাগ্গা। তিনি আপের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে ভোট প্রার্থনা করেন। বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট। তার আগে বিজেপি প্রার্থীর আম আদমি পার্টির অফিসে আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ।

আপ অফিসে গিয়ে ভোট প্রার্থনা বিজেপি প্রার্থীর! চমক দিল্লিতে

বিজেপি প্রার্থী নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে বাগ্গাকে দেখা গিয়েছিল আপের হরি নগর অফিসে প্রবেশ করতে। তিনি আপের অফিসে উপস্থিত হয়ে তাদের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করেন। তাঁকে ভোট দেওয়ার আবেদন জানান।

বাগ্গা বলেন, "আম আদমি পার্টির হরিনগর নির্বাচন অফিসে গিয়ে সমর্থন চেয়েছি।" আম আদমি পার্টির অফিসের কর্মকর্তারা বাগ্গাকে দেখে দৃশ্যত বিস্মিত হয়ে যান। পরিস্থিতি সামলে ওঠার পরই তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলিঙ্গন করেন।

টুইটারে ৬.৫ লক্ষের বেশি অনুগামী বিজেপির মুখপাত্র তাজিন্দর পাল সিং বাগ্গা। বিজেপি প্রকাশিত প্রার্থীদের প্রথম তালিকায় অন্তর্ভুক্ত ছিল না তাঁর নাম। ওই দিন দলটি টিকিট না দেওয়ার কারণে বাগ্গাকে ট্রোল করা হয়েছিল।

জবাবে বাগ্গা বলেছিলেন, আমি বিজেপি, ৭০টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। ৪০ শতাংশ শিখ জনগোষ্ঠী রয়েছে হরি নগর কেন্দ্রে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী বাগ্গা, আপ প্রার্থী রাজকুমারী ধীলন। আর কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুরেন্দ্র শেঠি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+