সাবিত্রী বা বেহুলা নন তিনি সুজাতা! স্বামীকে জেতাতে ভোট চাইছেন দোরে দোরে
পুরাণে সাবিত্রী-সত্যবানের কথা সবারই জানা। স্বামীর প্রাণ বাঁচানোর জন্য স্বয়ং যমের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন সাবিত্রী। বেহুলা-লখিন্দরের কথাও জানেন প্রত্যেকেই। এবার জানুন সুজাতার কাহিনি।
পুরাণে সাবিত্রী-সত্যবানের কথা সবারই জানা। স্বামীর প্রাণ বাঁচানোর জন্য স্বয়ং যমের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন সাবিত্রী। বেহুলা-লখিন্দরের কথাও জানেন প্রত্যেকেই। এবার লোকসভা নির্বাচনে সাবিত্রী বা বেহুলা হয়েই স্বামীর ভোট-যুদ্ধের ময়দানে নেমে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর সহধর্মিনী সুজাতা খাঁ।

স্বামীকে জয় এনে দেওয়ার লক্ষ্য নিয়েই জোরকদমে ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি। পঞ্চায়েত থেকে পুরসভা, শহর থেকে গাঁ-গঞ্জ, অলিগলি, তস্য গলি- সর্বত্রই স্বামীর হয়ে জোড় হাতে ভোটের আকুতি জানাচ্ছেন সুজাতা। হয়তো সাবিত্রী বা বেহুলা নন, কিন্তু তাদের দেখানো পথে হেঁটেই সৌমিত্র খাঁ-কে জেতাবেন তিনি, দাবি তাঁর।
হাইকোর্টের নির্দেশই কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর নির্বাচনী লড়াইয়ে। এসএসসি ও গ্রুপ ডি-তে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে প্রতারণার মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। এবং বালি পাচার ও অস্ত্র মামলাতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

এই চারটি মামলায় আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বালি পাচার ও অস্ত্র মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেও বাকি দুটি মামলায় অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ও গ্রুপ ডি-তে চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায় আপাতত বাঁকুড়ায় ঢুকতে পারবেন না সৌমিত্র খাঁ।
অবশ্য তার গ্রেফতারিতে ৬ সপ্তাহ অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহ পর মামলার শুনানি। হাইকোর্টের এই নির্দেশেই বিষ্ণুপুর কেন্দ্র থেকে সৌমিত্র খাঁর নির্বাচনে অংশ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কারণ লোকসভা ভোটে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন তিনি।

বাঁকুড়া জেলায় ঢোকার নিষেধাজ্ঞা রয়েছে আদালতের। তাহলে তিনি ভোট প্রচার করবেন কীভাবে? আদালতের সেই কাঁটা থেকে স্বামীকে মুক্ত করতে বদ্ধপরিকর সুজাতা। সপ্তাহের প্রথম দিনে স্বামীর অনুপস্থিতে প্রচারে নেমে পড়েছেন তিনি। সৌমিত্রর সহধর্মিনী বিষ্ণুপুর লোকসভার বেলিয়াতোড় এলাকায় বিজেপি নেতা ও কর্মীদের নিয়ে প্রচার সারলেন এদিন। স্বামীর জন্য ভোট চাইলেন।












Click it and Unblock the Notifications