একাধিক মামলায় জেরবার সৌমিত্র ঢুকতে পারবেন না বিষ্ণুপুরে, শিকেয় ওঠার আশঙ্কায় বিজেপির প্রচার

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর নির্বাচনে লড়াই নিয়েই উঠে গেল প্রশ্ন।

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর নির্বাচনে লড়াই নিয়েই উঠে গেল প্রশ্ন। স্কুল সার্ভিস কমিশন ও গ্রুপ ডি-তে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে প্রতারণার মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। একইসঙ্গে বালি পাচার ও অস্ত্র মামলাতে সৌমিত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে জেলা পুলিশ।

মামলায় জেরবার সৌমিত্র ঢুকতে পারবেন না বিষ্ণুপুরে, শিকেয় ওঠার আশঙ্কায় বিজেপির প্রচার

এই মামলাগুলিতে আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
বুধবার এই চারটি মামলার মধ্যে বালি পাচার ও অস্ত্র রাখার মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেও বাকি দুটি মামলা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ও গ্রুপ ডি-তে চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায় আপাতত বাঁকুড়ায় ঢুকতে পারবেন না সৌমিত্র খাঁ। এমনই নির্দেশ দিয়েছে আদালত।

তবে সৌমিত্রর গ্রেফতারিতে এদিন ৬ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহ পর মামলার ফের শুনানি হবে।
হাইকোর্টের এই নির্দেশেই বিষ্ণুপুর কেন্দ্র থেকে সৌমিত্র খাঁর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কারণ লোকসভা ভোটে বিজেপির পদপ্রার্থী হয়েছেন সৌমিত্র। তিনি ছয় সপ্তাহ বাঁকুড়ায় ঢুকতে না পারলে ভোট প্রচার করবেন কীভাবে?

এদিন আদালতে মামলার শুনানিতে তার সৌমিত্র খাঁর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় ও শুভাশিস দাশগুপ্ত এই প্রশ্ন তোলেন। পাশাপাশি সৌমিত্রর ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শর্ত শিথিলের আবেদন জানান। তাঁর লোকসভা কেন্দ্রে ঢোকার অনুমতি চেয়ে বিচারপতির কাছে আর্জি জানান। কিন্তু এই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, 'সৌমিত্র খাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেটা তিনি নিজেই জানেন, সেই অভিযোগের তদন্ত চলছে। তাহলে তিনি নির্বাচনে দাঁড়াবেন কেন? তাঁর দলকে বলতে পারতেন যাতে তাঁকে প্রার্থী না করে!' বিচারপতি জানান, যেসব শর্ত ছিল সবই থাকছে। শুধুমাত্র আগামী আরও ৬ সপ্তাহ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না।

এর আগে ডিভিশন বেঞ্চ ১ এপ্রিল পর্যন্ত সৌমিত্র খাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+