বরানগরে বিজেপির প্রার্থী সজল ঘোষ, ভগবানগোলায় কে মনোনীত?
রাজ্যের দুই বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বরানগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সজল ঘোষ। এছাড়াও মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। সেখানে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে ভাস্কর সরকারকে।
মঙ্গলবার বিজেপির এই দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনের সঙ্গেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন হবে। এই কথা জানা গিয়েছে আগেই। ১ জুন এই দুই কেন্দ্রে উপনির্বাচন হবে। দুই কেন্দ্রে জয়ের জন্যই বিজেপি ঝাঁপাবে। এই কথা রাজনৈতিক মহলে পরিষ্কার।

বরানগর বিধানসভা এলাকায় তৃণমূল বিধায়ক ছিলেন তাপস রায়। তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। বিজেপিতে দিয়েছেন তাপস। তার আগে বরানগর কেন্দ্রের বিধায়ক পথ থেকেও তিনি ইস্তফা দেন। ফলে সেই কেন্দ্রে ভোট গ্রহণ হবে। একথা পরিষ্কার হয়ে যায়। তাপস রায়কে কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী করে।
সজল ঘোষকে বরানগর কেন্দ্রে প্রার্থী করল বিজেপি। সজল ঘোষ কলকাতার পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। তিনি এলাকায় যথেষ্ট পরিচিত মুখ। কলকাতার রাজনৈতিক মহলেও পরিচিত। তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি এবার বরানগর কেন্দ্র থেকে লড়াই করবেন।
দল তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। সে কারণে তিনি যথেষ্ট খুশি। তাপস রায় রাজনৈতিক পথপ্রদর্শক। তাই তাপস রায়ের কথামতো তিনি প্রচার করবেন। এমনই জানাচ্ছেন সজল। ওই কেন্দ্র থেকে বিজেপি জেতার জন্য মরিয়া চেষ্টা চালাবে। এ কথাও জানা গিয়েছে।
মুর্শিদাবাদের ভগবানগোলায় ইদ্রিস আলি বিধায়ক ছিলেন। তিনি সম্প্রতি মারা যান। ফলে সেখানেও নির্বাচন হবার কথা ছিল। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ভাস্কর সরকারকে। দুই প্রার্থী কবে থেকে প্রচার শুরু করবেন? তাই নিয়ে চর্চা শুরু হয়েছে। আগামী ১ জুন দুই কেন্দ্রে নির্বাচন হবে।












Click it and Unblock the Notifications