বিজেপির তালিকা ঘোষণা হতেই মহাধাক্কা, একুশের নির্বাচনে লড়তে চান না খোদ প্রার্থী

বিজেপির তালিকা ঘোষণা হতেই মহাধাক্কা, একুশের নির্বাচনে লড়তে চান না খোদ প্রার্থী

বিজেপির ঘোষিত প্রার্থীই জানিয়ে দিলেন তিনি ভোটে লড়তে চান না। রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ জন প্রার্থী নাম ঘোষণা করা হয় দিল্লি থেকে। তারপরই হাওড়া দক্ষিণের প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত জানিয়ে দেন, তিনি ভোটে লড়তে চান না। এর মধ্যে কোনও অসন্তোষ নেই। একেবারেই ব্যক্তিগত কারণে তিনি প্রার্থী হিসেবে এবার ভোটে থাকতে গররাজি।

ঘোষণার পরই প্রার্থী হতে অস্বীকার রন্তিদেবের

ঘোষণার পরই প্রার্থী হতে অস্বীকার রন্তিদেবের

প্রার্থী বেছে নিতে বিজেপি দফায় দফায় দিল্লিতে বৈঠক করেছে বঙ্গ নেতৃত্বকে নিয়ে। তারপরও সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বিজেপি। প্রথমে মাত্র ৬০টি কেন্দ্রে, এবার মাত্র ৬৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাও অস্বস্তি বেড়েছে বহু ক্ষেত্রে প্রার্থী মনোনয়ন নিয়ে। ঘোষণার পরই প্রার্থী হতে অস্বীকার করেছেন রন্তিদেব।

বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত বেঁকে বসেছেন

বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত বেঁকে বসেছেন

হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত বেঁকে বসে জানিয়ে দেন, তিনি প্রার্থী হতে চান না। এটা তাঁর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি চান দলের হয়ে প্রচার করতে। তাঁর অভিযোগ, আমাকে না জানিয়েই আমার নাম ঘোষণা করা হয়েছে হাওড়া দক্ষিণের প্রার্থী হিসেবে। আমি দলের কাছে আবেদনও করিনি। তবু আমার নাম রাখা হয়েছে তালিকায়।

ভালো প্রার্থী বেছে নিক বিজেপি, প্রার্থী হতে চাই না

ভালো প্রার্থী বেছে নিক বিজেপি, প্রার্থী হতে চাই না

তাঁর কথায়, আমি এবার হাওড়া দক্ষিণ থেকে প্রার্থী হতে চাই না। কোনও আসন থেকেই এবার নির্বাচনী লড়াইয়ে নামার ইচ্ছা নেই। তা সত্ত্বেও প্রার্থী করা হয়েছে। আমি দলের কাছে আবেদন করব, আমার নাম বাদ দিয়ে হাওড়া দক্ষিণ একজন ভালো প্রার্থী বেছে নিতে। সেটাই দলের পক্ষ মঙ্গল হবে। তিনি প্রার্থী না হলেও দলীয় প্রচারে থাকতে চান।

পত্রপাঠ বিধানসভার টিকিট নাকচ করে দিলেন রন্তিদেব

পত্রপাঠ বিধানসভার টিকিট নাকচ করে দিলেন রন্তিদেব

২০১৯-এর লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছিলেন প্রাক্তন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। তিনি তৃণমূল প্রার্থী অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান। এবার তাঁকে বিধানসভা ক্ষেত্রে প্রার্থী করা হল। হাওড়া দক্ষিণে তাঁকে টিকিট দেওয়ার পরই পত্রপাঠ নাকচ করে দিলেন রন্তিদেব।

প্রার্থী হতে চাই না, দলের হয়ে প্রচার করতে চাই

প্রার্থী হতে চাই না, দলের হয়ে প্রচার করতে চাই

রন্তিদেব বলেন, টিভি দেখেই জানলাম প্রার্থী তালিকায় আমার নাম আছে। আমাকে নেতৃত্বের তরফে আগে কিছু জানানো হয়নি। আমি কোনও কেন্দ্র থেকে প্রার্থী হতে চাই না। দলের হয়ে প্রচার করতে চাই। কিন্তু কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর কোনও ব্যাখ্যা দিতে পারেননি রন্তিদেব। তিনি এ ব্যাপারে স্পিকটি নট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+