ভোটের মুখে বিজেপি প্রার্থীর দলবদল, তৃণমূলের প্রত্যাঘাতে বিপাকে গেরুয়া শিবির

পশ্চিম বর্ধমানের কাঁকসার পর পুনরাবৃত্তি মালদহে। মালদহের বাহারালে বিজেপির প্রার্থী সটান যোগ দিলেন তৃণমূলে।

পশ্চিম বর্ধমানের কাঁকসায় সিপিএম প্রার্থী স্বেচ্ছায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে সামিল হয়েছিলেন। জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই তিনি তৃণমূলের হয়ে প্রচার করছেন। এবার একই ঘটনার পুনরাবৃত্তি মালদহে। মালদহের বাহারালে বিজেপির প্রার্থী সটান যোগ দিলেন তৃণমূলে।

ভোটের মুখে বিজেপি প্রার্থীর দলবদল, তৃণমূলের প্রত্যাঘাতে বিপাকে গেরুয়া শিবির

মালদহের রতুয়া ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের প্রার্থী পায়েল ঘোয বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে নাম লেখান। তৃণমূলের পতাকা হাতে নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে তৃণমূলে যোগ দিলাম। তৃণমূলের হয়ে প্রচার করব। তিনি জানান, আমাকে ভুল বুঝিয়ে বিজেপির প্রার্থী করা হয়েছিল।

বিজেপি প্রার্থী ফলাও করে বলছেন, আমি স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিলাম। তবে এই স্বেচ্ছায় যোগ দেওয়ার পিছনে আদতে কোন সত্যি লুকিয়ে রয়েছে, তা বাংলার মানুষ বুঝতে পারছে বলে অভিযোগ করে জেলা বিজেপি নেতৃত্ব। যেভাবে রাজ্যে মনোনয়ন হয়েছে, যেভাবে প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছে, এখন সেভাবেই বিজেপির প্রার্থীকে ভাঙিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে বীরভূমেও বিজেপির প্রার্থী সদলবলে নাম লিখিয়েছিলেন তৃণমূলে। ফলে জেলা পরিষদ হয়েছিল বিরোধী শূন্য। এবার মালদহে বিজেপির প্রার্থীকে দলবদল করিয়ে ভোটের মুখে মোক্ষম আঘাত করল তৃণমূল। তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিনের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তিনি তৃণমূলে যোগ দিলেন। তাঁকে ভুল বুঝিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছিল।

এর আগে পশ্চিম বর্ধমানের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী ছবি ওঁরাও প্রার্থীপদ প্রত্যাহার না করেই তৃণমূলের প্রার্থী জারিনা খাতুনের প্রচার মিছিলে যোগ দিয়েছিলেন। তৃণমূলের প্রচারে বিরোধী সিপিএম প্রার্থীকে দেখে অনেকেই হকচকিয়ে যান। তবে তাঁদের বিস্ময় দূর করেন সিপিএম প্রার্থী ছবি ওঁরাও স্বয়ং।

তিনি বলেন, রাজ্যের উন্নয়নের জোয়ার স্তব্ধ করতে চান না তিনি। এলাকায় তৃণমূল কাজ হয়েছে বলেই তিনি লড়াই থেকে সরে এসে প্রচার করবেন তৃণমূলের হয়েই। তেমনই মালদহের রতুয়ার পায়েল ঘোষও জানিয়ে দিলেন তিনি প্রচার করবেন তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী পায়েল বিবির হয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+