শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির, ছাপ্পা ভোটের অভিযোগে লকেটের ধরনা

পঞ্চম দফা ভোটে উত্তপ্ত হয়ে উঠল হুগলি কেন্দ্রও। ছাপ্পা ভোটের অভিযোগ, বিজেপি প্রার্থীর লকেট চট্টোপাধ্যায়ের সামনেই ইভিএম ভেঙে দেওয়া হয়।

পঞ্চম দফা ভোটে উত্তপ্ত হয়ে উঠল হুগলি কেন্দ্রও। ছাপ্পা ভোটের অভিযোগ, বিজেপি প্রার্থীর লকেট চট্টোপাধ্যায়ের সামনেই ইভিএম ভেঙে দেওয়া হয়। ধনেখালির মহীপুরের ১৫৯ নম্বর বুথের এই ঘটনার পরই লকেটের গাড়িতে হামলা চালানো হয়। তার প্রতিবাদে জেলা প্রশাসকের অফিসে ধরনায় বসেন লকেট। এবং প্রায় ১০০টি বুথে ছাপ্পা ভোটের অভিযোগে পুনর্নির্বাচনের দাবি তোলেন তিনি।

ছাপ্পার অভিযোগে লকেটের ধরনা, শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাব

ধনেখানিতের বুথে চাপ্পার অভিযোগ পেয়ে বুথ পরিদর্শেন আসেন বিজেপি প্রার্থী। তখনই তিনি প্রিসাইডিং অফিসার ও তৃণমূলের এজেন্টদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। দেদার ছাপ্পার প্রতিবাদ করেন বিজেপি প্রার্থী। বিজেপি অভিযোগ, অনৈতিক কাজের প্রতিবাদ করতেই মারমুখী হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা। তাঁদের নেত্রীর উপর আক্রমণ চালানো হয়। তাঁর গাড়িতে ভাংচুর চালানো হয়। ভেঙে দেওয়া গাড়ির কাচ। প্রার্থীকেও হেনস্থা করা হয়।

যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসকদল। তাঁদের পাল্টা অভিযোগ, বিজেপি বুথে ঢুকে ভাঙচুর চালায়। ইভিএম ভেঙে দেয়। প্রার্থীর সমানেই এই গুন্ডাগিরি করেন বিজেপি কর্মীরা। এই ঘটনার বিরোধিতা করেছেন তাঁরা, তখনই ঝামেলা বাধে। লকেটের দাবি, জেলার প্রায় কয়েকশো বুথে ছাপ্পা চালানো হয়েছে। এইসব বুখগুলিতেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+