প্রিসাইডিং অফিসারকে ধমক-শাসানি বিজেপি প্রার্থী লকেটের, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
ময়ূরেশ্বর, ১৭ এপ্রিল : নির্বাচনে রিগিংয়ের অভিযোগ তুলে বুথের ভিতরে ঢুকে মেজাজ হারালেন ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ধমকের সঙ্গে শাসানিও প্রিসাইডিং অফিসারকে দিলেন লকেট। কমিশনের নজরে এসেছে বিষয়টি। ফুটেজ ও পরিস্থিতি খতিয়ে দেখে তার পর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
দ্বিতীয় দফার বিধানসভা ভোটের LIVE UPDATE পড়ুন এখানে
রবিবার সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই ময়ূরেশ্বরের বিভিন্ন বুথে ঘুরে পরিস্থিতি দেখাশোনা করতে শুরু করেন অভিনেত্রী তথা নেত্রী। ময়ূরেশ্বরের ৩০ নম্বর বুথে দুপুর ১১ টা থেকে ১২টা পর্যন্ত ভারি মাত্রায় রিগিং হয়েছে বলে অভিযোগ তোলেন লকেট।

এরপরই সোজা বুথের মধ্যে ঢুকে গিয়ে প্রিসাইডিং অফিসারের উপর রীতিমতো চড়াও হন লকেট। বুথে রিগিং হয়েছে, এই কথা প্রিসাইডিং অফিসারের মুখ দিয়ে বলানোর জন্য লকেট চাপ দিতে থাকেন বলেও অভিযোগ। প্রিসাইডিং অফিসার এবং অন্য দলের পোলিং এজেন্টদের রীতিমতো ধমক দিতে শোনা যায় লকেটকে। ধমকের পাশাপাশি প্রিসাইডিং অফিসারকে শাঁসাতেও ছাড়েননি লকেট।
'আমার কাছে রিগিংয়ের ভিডিও ফুটেজ আছে। পাঠাবো দিল্লিতে? পাঠাবে? তারপর আপনার কী অবস্থা হয় দেখা যাবে।' এখানেই শেষ নয়, "তৃণমূলের হয়ে রিগিং করাতে কত টাকা নিয়েছেন, যা পেয়েছেন তাতে আপনার সারা জীবন চলে যাবে তো?" তারস্বরে এই ধরণের একাধিক মন্তব্য শোনা যায় লকেটের মুখে। বিজেপি প্রার্থীর এই ধরণের আচরণের জেরে প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল ওই বুথে।
এই ঘটনার জেরে ময়ূরেশ্বরের মল্লারপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বুথের ভিতর তিনি নিজের ও দলের হয়ে প্রচার চালিয়েছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গোটা ঘটনাটি কমিশনের মিডিয়া সেলের নজরে আসে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
শুধু এই নয়, এর আগে সকালে ময়ূরেশ্বরে বহিরাগতদের ভিড় জমেছে বলে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়ের। এরপর ভোটারদের একাংশের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন লকেট। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে সমস্যা মেটে।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications