BJP Candidate List: কোন কেন্দ্রে দিলীপ? তাপস রায়ের ভাগ্যে কোন আসন? আজই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা বিজেপির
এগিয়ে আসছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এখনও রাজ্যে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। দ্বিতীয় প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের কোনও আসনের নাম ছিল না। এদিকে বিজেপির হেভিওয়েটদের আসন নিয়ে চলছে টানাপোড়েন।
বিশেষ নজরে রয়েছে দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কোন কেন্দ্রে প্রার্থী করবে বিজেপি এই নিয়ে টানাপোড়েন চলছে। দিলীপকে এবার আর মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী করতে চাইছে না বিজেপি নেতৃত্ব। এমনই জল্পনা শুরু হয়েছে। দিলীপ নাকি কিছুতেই মেদিনীপুর কেন্দ্রটি ছাড়তে রাজি হচ্ছিলেন না। প্রথম থেকেই এই কেন্দ্রে টিকিট পেয়েই জিতে এসেছেন তিনি।

এই নিয়ে দিলীপের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরেছে বিজেপি নেতারা। তাঁকে বারবার বোঝানো হয়েছে। কিন্তু প্রথম থেকে কিছুেতই নাকি মেদিনীপুর আসন ছা়ড়তে রাজি ছিলেন না তিনি। শেষে নাকি তিনি রাজি হয়েছেন দিলীপ। শোনা যাচ্ছে তাঁকে বর্ধমান-দু্গাপুর কেন্দ্রে প্রার্থী করতে চলেছে বিজেপি। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই কেন্দ্রে দিলীপের প্রতিপক্ষ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ। তিনি কিন্তু পুরো দমে প্রচার শুরু করে দিয়েছে।
এদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধুরীর আসনও বদল হতে চলেছে বলে শোেনা যাচ্ছে। তাঁকে নাকি কলকাতায় কোনও একটি কেন্দ্রে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি। আবার দার্জিলিং কেন্দ্রে এবারও প্রার্থী বদল করতে চলেছে বিজেপি। শোনা যাচ্ছে সেই কেন্দ্রে হর্ষবর্ধন শ্রিংলাকে প্রার্থী করতে চলেছে বিজেপি। এদিকে তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কে উত্তর কলকাতা কেন্দ্রে ভাবছে বিেজপি। এমনই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
একাধিক নির্বাচিত সাংসদের টিকিট না পাওয়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও বিজেপি নেতৃত্ব তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। শনিবার শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি দিল্লিতে গিয়ে বৈঠক করে এসেছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে চূড়ান্ত বৈঠক তারপরেই বাংলা, উত্তর প্রদেশ এবং রাজস্থানের প্রার্থী তালিকা বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি।
এদিকে হঠাৎ করে হেভিওয়েটদের আসন বদল করার জেরে বিজেপির ভোট ব্যাঙ্কে ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং কেন্দ্রে বিজেপি বিধায়ক নিরজ লামা রীতিমতো হুঁশিয়ারি দিেয়ছিলেন যে রাজু বিস্তাকে প্রার্থী করা না হলে তিনি নির্দল প্রার্থী হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন। আবার আসানসোল কেন্দ্রে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি। অন্যদিকে দমদম কেন্দ্রে শীলভদ্র দত্তকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে।












Click it and Unblock the Notifications