BJP Candidate List: মেদিনীপুরে দিলীপ না ভারতী ঘোষ? বিজেপির আসন্ন প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক

রাজ্য বিজেপিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে প্রবল টানাপোড়েন চলছে। দিলীপ ঘোষকে কোথাকার টিকিট দেওয়া হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছে মেদিনীপুর কেন্দ্রে এবার টিকিট নাও পেতে পারেন দিলীপ ঘোষ। নিঃসন্দেহে এটি একটা বড় খবর। দিলীপের জায়গায় নাকি প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে ভাবা হচ্ছে মেদিনীপুর কেন্দ্রে।

মেদিনীপুর লোকসভা কেন্দ্র মানেই দিলীপ ঘোষ। কিন্তু এবার হয়তো সেটা আর হবে না। দিলীপ ঘোষের সঙ্গে নাকি এই নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। দিলীপ ঘোষের জায়গায় সেখানে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে টিকিট দেওয়ার কথা ভাবছে বিজেপি নেতত্ব। আর দিলীপ ঘোষকে নাকি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছে। কিন্তু তাতে কি রাজি হবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

BJP Candidate List Dilip Ghosh

আগামীকাল অর্থাৎ শনিবার বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে। এদিকে শোনা যাচ্ছে দমদম কেন্দ্রে শীলভদ্র দত্তকে প্রার্থী করতে চলেছে বিজেপি। অন্যদিকে কলকাতা উত্তর কেন্দ্রে তাপস রায়কে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

রাজ্যের ২৩ আসনের প্রার্থীর নাম এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি। কেন বিজেপির এই অবস্থা তাই নিয়েও রাজনৈতিক মহলে চাপান উতোর তৈরি হয়েছে। বাংলার প্রার্থী তালিকা ঘোষণা করতে এতো দেরি কেন করছে বিজেপি। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন জমা শুরু হয়ে গিয়েছে। এখনও দার্জিলিংয়ের প্রার্থী ঠিক করতে পারেনি গেরুয়া শিবির।

দ্বিতীয় প্রার্থী তালিকায় কারা থাকতে পারে এই নিয়ে তুমুল টানা পোড়েন তৈরি হয়েছে। ডায়মন্ড হারবার েকন্দ্রে অভিষেকে বিরুদ্ধে কাকে প্রার্থী করবে বিজেপি এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে অভিিজৎ দাসের নাম উঠে আসছে। আবার কলকাতার এক কাউন্সিলরের নামও উঠে আসছে।

আবার মেদিনীপুর কেন্দ্রে ভারতী ঘোষ ছাড়াও উঠে আসছে শঙ্কু দেব পন্ডার নাম। আবার দেবশ্রী চৌধুরীকে কলকাতায় নিয়ে এসে টিকিট দিতে পারে বিজেপি এমন খবরও শোনা যাচ্ছে। নজরে রয়েছে ব্যারাকপুর কেন্দ্রও। সদ্য সেখানে রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে ফের বিজেপিতে ফিরেছেন অর্জুন সিং। তাঁকে কি টিকিট দেবে দল তা নিয়ে জল্পনা চলছে। আবার এই কেন্দ্রে অর্জুনের ছেলে পবন সিংকেও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+