Lok Sabha Vote 2024: প্রথম দফার ভোটের আগেই অশান্তি, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
লোকসভা ভোটের প্রথম দফার আগেই অশান্তি শুরু রাজ্যে। প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। ভাঙচুর করা হল বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়ি। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। নদিয়ার শান্তিপুরের কাছে সাংসদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে।
নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরে নিজের ফিশারিতে মাছ চুরি হচ্ছে বলে খবর পেয়েছিলেন সাংসদ। প্রচারের মাঝে তিনি সেখানে গিয়েছিলেন মাছ চুরি হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে। সেখানেই যাওয়ার পরেই তাঁর গাড়িতে হামলা চালানো হয়। বেশ কিছু লোকজন তাঁদের গাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। এমনকী সাংসদের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাঁর ধাক্কাধাক্কিও হয়।

তারপরেই গাড়ির উপরে হামলা চালানো হয়। লাঠি দিয়ে তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পুরো ঘটনাই পরিকল্পনা করে করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। গোটা এলাকাটাই বিজেপির বলে পরিচিত সেখানে বিজেপি প্রার্থীর উপরে এই ধরনের হামলার ঘটনা সন্দেহ বাড়িয়েছে।
এদিকে আগামীকালই রাজ্যের প্রথম দফার নির্বাচন। আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ইতিমধ্যেই উত্তরবঙ্গের তিন জেলায় পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। আগামীকাল সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে ভোটগ্রহণ পর্ব। তার মধ্যেই বিজেপি প্রার্থীর উপরে হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী তার মাঝে বিজেপি প্রার্থীর উপরে এই হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications