রবিবার ভোটের সকালে হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না 'বিজেপি'র! অবস্থান বিক্ষোভে তৃণমূল
সকাল থেকে একের পর এক অভিযোগ! শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ। কিন্তু বেলা বাড়তেই কিছুটা হলেও উলাটপুরান! রবিবার ছুটির দিন বিরিয়ানি রান্নায় মজলেন 'বিজেপি' কর্মীরা। এমনটাই অভিযোগ তৃণমূলের।
সকাল থেকে একের পর এক অভিযোগ! শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ। কিন্তু বেলা বাড়তেই কিছুটা হলেও উলাটপুরান! রবিবার ছুটির দিন বিরিয়ানি রান্নায় মজলেন 'বিজেপি' কর্মীরা। এমনটাই অভিযোগ তৃণমূলের। বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ।
আর এই অভিযোগে সকাল থেকেই অবস্থান বিক্ষোভে শাসকদলের নেতা-কর্মীরা।
Recommended Video

ভট গ্রহন শুরু হওয়ার পর থেকেই একের পর এক অশান্তির খবর সামনে আসছে। খোদ শহরের বুকে একের পর এক জায়গাতে বোমাবাজির অভিযোগ। আর এই ঘটনায় সরগরম কলকাতা। আর এর মধ্যেই বিরিয়ানি গন্ধে ভরে গেল এলাকা! ভাবছেন তো কি কান্ড। সত্যি অবাক হওয়ার মতোই ঘটনা।
কলকাতায় বেসরকারি এক হাসপাতালের ছাদে হাড়ি হাড়িতে রান্না হচ্ছে চিকেন চাপ এবং বিরিয়ানি। আর এই ঘটনা ঘিরেই সরগরম রাজ্য-রাজনীতি। ঘটনার খবর পেয়েই ওই হাসপাতালের বাইরে ধর্নায় বসে তৃণমূল নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, বিরিয়ানি এজেন্টদের পাশাপাশি ভোটারদের মধ্যে বিলি করার অভিযোগ তৃণমূলের।
শুধু তাই নয়, ওই বিরিয়ানি খাইয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। এমনটাই অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী। মারাত্মক অভিযোগ তাঁর।
অয়ন বলেন, হাসপাতালে বহিরাগতদের এনে রেখেছে বিজেপি। সেখান থেকে একটি বিরিয়ানির হাঁড়িও তাঁরা বেরতে দেবেন না। হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর। যদিও এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে হাসপাতালের তরফে। কোনও বহিরাগত হাসপাতালে লুকিয়ে নেই বলে দাবি তাঁদের।
অন্যদিকে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ শাসকদল তৃণমূলের। যদিও বিজেপির তরফে তাঁদের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, হাসপাতালের মধ্যে বিরিয়ানিই তো রান্না হচ্ছে। বিস্ফোরক তো নয়, জবাব বিজেপি নেতার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত একাধিক নির্বাচনে ভোটারদের বিভিন্ন সময়ে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। বিশেষ করে কখনও অনুব্রত মন্ডল গুড় বাতাসা খাওয়ানোর কথা বলেন তো আবার কোথাও চপ-মুড়ি খাওয়ানোর ভুরি ভুরি ছবি ধরা পড়ে একের পর এক ভোটে।
তবে পুরসভা ভোটে এই বিষয়ে অনেক সতর্ক শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে এই বিষয়ে কার্যত একই ছবির পুনঃরাবৃত্তি ঘটাল বিজেপি।
উল্লেখ্য, রবিবার কলকাতা পুরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে শহরবাসী। কলকাতা পুরসভায় মোট ওয়ার্ড ১৪৪টি। আর ম্যাজিক ফিগার ৭৩। শুক্রবার বিকেল থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সম্পূর্ণ নিষিদ্ধ বাইক র্যালি, জমায়েত দেখলেই পুলিশকে পদক্ষেপের নির্দেশ কমিশনের।












Click it and Unblock the Notifications